1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দর্শকের গালমন্দ শুনেও উচ্ছ্বসিত মিম

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : ঈদে মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’। দর্শকের প্রশংসা শুনে ভীষণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।

সোমবার (১১ জুলাই) প্রচারের অংশ হিসেবে ময়মনসিংহ গিয়েছিল ‘পরাণ’ সিনেমার টিম। সেখানেই সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজ্ঞতার কথা জানিয়েছেন মিম।

এই অভিনেত্রী লিখেছেন, ‘সেই সকালে বেরিয়েছিলাম ময়মনসিংহের উদ্দেশ্যে। একটু আগে বাসায় ফিরলাম। ক্লান্ত-বিধ্বস্ত, তবু লিখছি। এই যে হলে হলে ঘুরলাম, হলভর্তি দর্শক দেখে কী আনন্দই না পেয়েছি! আপনাদের এমন সাড়া পেয়ে আমরা আপ্লুত। একজন হল মালিক যখন বলেন, অনেক বছর পর এমন হাউজফুল হলো তাদের সিনেমা হল, তখন মনে প্রশান্তি কাজ করে।’

সিনেমা দেখে দর্শকের প্রতিক্রিয়া পেয়ে আপ্লুত মিম। তিনি লিখেছেন, “দর্শকেরা যখন ‘অনন্যা’ ক্যারেক্টারটাকে গালমন্দ করছে, তখনও অন্যরকম ভালো লাগা কাজ করেছে। একজন অভিনয়শিল্পী তো তার অভিনয়ের এমন স্বীকৃতিই চায়! অনেক ধন্যবাদ আপনাদের। কৃতজ্ঞতা।”

রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘পরাণ’। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে সিনেমাটি তৈরি। এতে মিম ছাড়াও কেন্দ্রীয় চরিত্রে আছেন শরীফুল রাজ ও ইয়াশ রোহান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com