1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

শাহরুখ খানের ছেলের পাসপোর্ট ফেরত দিতে নির্দেশ আদালতের

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিশেষ এনডিপিএস আদালত। বেশ কয়েকদিন আগে আরিয়ান এই আদালতে পাসপোর্ট ফেরত চেয়ে আবেদন জানিয়েছিলেন।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ভারতের বিশেষ এনডিপিএস আদালত শুনানি হয় বুধবার (১৩ জুলাই)। এ দিন আদালত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে অবিলম্বে আরিয়ানের পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

২০২১ সালের ২ অক্টোবর বিলাসবহুল প্রমোদতরী থেকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো কর্মকর্তারা আরিয়াকে আটক করে। এরপরের দিন মাদকযোগের অভিযোগে আটক করা হয় তাকে। এ ঘটনায় প্রায় এক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন আরিয়ান।

তবে, জামিনের জন্য ১৪ টি শর্ত দিয়েছিল আদালত। শর্ততে বলা হয়েছিল, পুলিশকে না জানিয়ে তিনি মুম্বাইয়ের বাইরে যেতে পারবেন না। প্রতি শুক্রবার তাকে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র অফিসে হাজিরা দিতে হবে। তাকে পাসপোর্ট জমা রাখতে হবে। জামানত হিসাবে দিতে হবে ১ লাখ টাকা ইত্যাদি।

এরপর চলতি বছরের ২৭ মে মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো চার্জশিট দেয়। এই মামলার চার্জশিটে মোট ১৪ জনের নাম রাখে এনসিবি। যে ১৪ জনের মধ্যে নাম ছিল না আরিয়ানের। ফলে মাদক মামলায় ক্লিনচিট পান আরিয়ান।

এরপর গেল ১ জুলাই বিশেষ এনডিপিএস আদালতে পাসপোর্ট ফেরত চেয়ে আবেদন করেন শাহরুখ পুত্র। সেই আবেদনের পর এবার আরিয়ানকে তার পাসপোর্ট ফেরতের নির্দেশ দিলো আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com