1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

মাসিক ২৫ লাখ রুপি বেতনে অভিনেত্রীকে স্ত্রী হওয়ার প্রস্তাব

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : অভিনেত্রী নীতু চন্দ্রা। ২০০৫ সালে ‘গরম মাশালা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর ‘ট্রাফিক সিগন্যাল’, ‘ওয়ান টু থ্রি’, ‘ওয়ে লাকি লাকি ওয়ে’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি তার ব্যক্তিগত জীবনে পাওয়া এক অদ্ভুত প্রস্তাব সম্পর্কে জানিয়েছেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে নীতু চন্দ্রা জানান, তিনি যখন কেরিয়ারের তুঙ্গে এক ব্যবসায়ী তাকে স্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে বেতনভূক্ত। এজন্য মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয় তাকে। এই অভিনেত্রীর ভাষায়, ‘আমাকে নিজের বেতনভূক্ত স্ত্রী বানাতে চেয়েছিলেন সেই ব্যবসায়ী। বলেছিলেন, মাসে ২৫ লাখ রুপি দেবেন।’

অভিনয় কেরিয়ারে শুরুটা যেভাবে করেছিলেন সেই অনুযায়ী পরবর্তী সময়ে সিনেমায় খুব বেশি সুযোগ পাননি নীতু। এ নিয়ে তার আক্ষেপও রয়েছে। তিনি বলেন, ‘আমার গল্পটা একজন সফল অভিনেতার ব্যর্থতার কাহিনি। ১৩ জন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মানুষের সঙ্গে কাজ করেছি। কিন্তু আজ আমার কাছে কাজ নেই, অর্থ নেই।’

হিন্দি সিনেমার পাশাপাশি তেলেগু, তামিল, কন্নড় এমনকি ইংরেজি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন নীতু চন্দ্রা। তার রপালি জগতে অভিষেকও হয় তেলেগু ভাষার ‘বিষ্ণু’ সিনেমার মাধ্যমে। গত বছর ‘নেভার ব্যাক ডাউন: রিভোল্ট’ সিনেমার মাধ্যমে হলিউডে তার অভিষেক হয়েছে। জানা গেছে, তার হাতে আরো দু’টি প্রজেক্ট রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com