1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্লাস্টিক সার্জারি করেছেন দিশা পাটানি?

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউডে সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত দিশা পাটানি। খোলামেলা পোশাক, স্টাইল সেন্সের জন্য প্রায়ই চর্চায় থাকেন তিনি। ‘এক ভিলেন রিটার্নস’ ছবিতে শিগগির দেখা যাবে এ অভিনেত্রীকে। বর্তমানে ছবিটির প্রচারে দারুণ ব্যস্ত নায়িকা।

সম্প্রতি নতুন একটি ছবির প্রমোশনে এসে নিজের লুকের জন্য ট্রলড হয়েছেন দিশা পাটানি। সাদা পোশাকে ভক্তদের সামনে ধরা দেওয়া দিশার মুখে স্পষ্ট পরিবর্তন দেখছেন নেটিজেনরা! এ নিয়ে নানান মন্তব্য করছেন তারা। কেউ কেউ মন্তব্য করেছেন, সার্জারি করানোর পর দিশাকে ‘বিশ্রি’ লাগছে!

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী একজন মন্তব্য করেছেন, ‘ওনার মুখে কী কোনো সমস্যা হয়েছে? বিশ্রি লাগছে!’ আরেকজন লিখেছেন, ‘চোখের পাতায় কিছু একটা সমস্যা হয়েছে… দিশা।’ ‘লিপ জব করানোর আগেই ভালো লাগত দিশাকে’ মন্তব্য আরেক ভক্তের।

‘এক ভিলেন রিটার্নস’-এর ট্রেলার প্রকাশের সময়ও ট্রলড হয়েছিলেন দিশা। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, নায়িকা প্লাস্টিক সার্জারি করেছেন কি না? আগেই দিশাকে বেশি ভালো লাগতো। যদিও প্লাস্টিক সার্জারির বিষয় এখনো কোনো মন্তব্য করেননি দিশা।

দিশা ছাড়াও ‘এক ভিলেন রিটার্নস’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্জুন কাপুর, জন আব্রাহাম এবং তারা সুতারিয়া। এটি একটি সাসপেন্স থ্রিলার ফিল্ম। ছবিটি পরিচালনা করেছেন মোহিত সুরি। ২০২২ সালের ২৯ জুলাই সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com