1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চিত্রনায়িকা পুষ্পিতা পপিকে প্রাণনাশের হুমকি

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ জুলাই, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি: বাংলা চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা তানিয়া সুলতানা। চলচ্চিত্রে ‘পুষ্পিতা পপি’ নামে তিনি পরিচিত। সম্প্রতি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি করেন এই নায়িকা। চাঁদপুরের হাজীগঞ্জ থানায় গত ১৩ জুলাই সাধারণ ডায়েরি করেন পুষ্পিতা। ডায়েরি নম্বর-৬৭০।

ডায়েরির লিখিত বক্তব্য অনুযায়ী পুষ্পিতা অভিনয় বাদ দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। গত ৩০ জুন চাঁদপুর কোর্ট থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা কিছু লোক তার গাড়ির গতি রোধ করে এবং তাকে বের হয়ে আসতে বলে। এ সময় তারা প্রাণনাশের হুমকি দিয়ে বলে, আর কখনও এফডিসিতে যাওয়া আসা করলে প্রাণে মেরে লাশ গুম করে ফেলা হবে। এরপর পুষ্পিতা চিৎকার দিলে তারা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।

মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘তারপর তোমাকে ভালোবেসে আমি দিওয়ানা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পুষ্পিতার। এ ছাড়া ‘কখনও ভুলে যেও না’, ‘আগে যদি জানতাম তুই হবি পর’ সিনেমা দু’টিতেও অভিনয় করেন তিনি। পুষ্পিতা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধূসর কুয়াশা’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com