1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

মালদ্বীপের বিলাসবহুল রিসোর্টে শ্রাবন্তী, সঙ্গী কে?

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : গত বছরের আগস্টে প্রেমিক অভিরূপকে সঙ্গে নিয়ে গোপনে শ্রাবন্তী চ্যাটার্জি উড়ে গিয়েছিলেন মালদ্বীপে। বছর না ঘুরতেই ফের মালদ্বীপে অবসর কাটাতে গিয়েছেন তিনি। এ নায়িকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট জানান দিচ্ছে, এই মুহূর্তে মালদ্বীপের অন্যতম বিলাসবহুল রিসোর্টে সময় কাটাচ্ছেন শ্রাবন্তী।

বেশ কিছু ছবি, শর্ট ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শ্রাবন্তী। একটি ছবিতে দেখা যায়, তার পরনে কালো রঙের মনোকিনি। চোখে রোদচশমা, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। শ্রাবন্তীর শরীর গড়িয়ে পড়ছে জল। বোঝাই যাচ্ছে কয়েক মুহূর্ত আগে নীল জলে গা ডুবিয়েছিলেন তিনি। ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘প্রশান্ত জলের দিকে অবাক হয়ে চেয়ে আছি।’

টলিপাড়ায় জোর গুঞ্জন, আজকাল অভিরূপ ছাড়া এক পা নড়েন না শ্রাবন্তী। টলিপাড়ার যেকোনো পার্টিতে শ্রাবন্তীর পাশে দেখা যায় তার নতুন প্রেমিককে। ঘুরতে গেলেও অভিরূপের সঙ্গেই কোয়ালিটি টাইম কাটান নায়িকা। তাই মালদ্বীপে শ্রাবন্তীর সঙ্গী কে তা বুঝতে খুব বেশি অসুবিধা হচ্ছে না নেটিজেনদের। যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন শ্রাবন্তী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com