1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আবারো বিয়ে করলেন সংগীতশিল্পী এস আই টুটুল

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : আবারো বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। কনে যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়া। সম্প্রতি তাদের আকদ সম্পন্ন হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে টুটুল ও সোনিয়া যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

অভিনেত্রী-পরিচালক তানিয়া আহমেদের সঙ্গে ঘর বেঁধেছিলেন টুটুল। এক বছর আগে তানিয়ার সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ হয়েছে। তা উল্লেখ করে একটি গণমাধ্যমকে এস আই টুটুল বলেন—‘আমি আর তানিয়া ৫ বছর আলাদা ছিলাম। গত বছর আনুষ্ঠানিকভাবে আমাদের ডিভোর্স হয়। এরপর নিউ ইয়র্কে কনসার্টসহ নানা কাজেই আমার যাতায়াত। সেখানে আরটিভির বাংলা গায়েন থেকেই সোনিয়ার সঙ্গে পরিচয়। দুইজনই যেহেতু সিঙ্গেল এবং ম্যাচিউরড তাই বিয়ের সিদ্ধান্ত নিই।’

শারমিন সিরাজ সোনিয়াও গণমাধ্যমটির সঙ্গে কথা বলেছেন। টুটুলকে বিয়ের বিষয়ে তিনি বলেন, ‘আমি ১২ বছর ধরে সিঙ্গেল। টুটুলের সঙ্গে পরিচয় মূলত আরটিভির একটি রিয়েলিটি শোয়ে কাজ করতে গিয়ে। আমি নিজেও জীবন সঙ্গী খুঁজছিলাম। তাই টুটুল যখন বললো, আমার সঙ্গে বাকি জীবন থাকতে পারবে? তখন আমি তুমি থেকে আমরা হওয়া। মুসলিম রীতিতে আমাদের আকদ হয়েছে। খুব শিগগির আমেরিকায় বন্ধু-বান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠান করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

শারমিনা সিরাজ সোনিয়া দেশের বেশ কিছু টিভি অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। তারপর আমেরিকায় গিয়ে স্থায়ী হলে উপস্থাপনার পাশাপাশি সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com