1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এবার কোটির ঘরে মেহজাবীন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব তিনি। ফেসবুক, ইনস্টাগ্রামে কাজের সব খবর ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। এসব মাধ্যমে অসংখ্য ভক্ত তাকে অনুসরণ করে থাকেন।

এবার ফেসবুকে মেহজাবীনের অনুসারীর সংখ্যা এক কোটির মাইলফলক স্পর্শ করল। মঙ্গলবার (১৯ জুলাই) মেহজাবীনের ভেরিফায়েড ফেসবুক পেজ ঘুরে এমনটাই জানা যায়।

দেশের শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যে সবার আগে ফেসবুকে কোটি অনুসারীর সংখ্যা পূর্ণ হয় চিত্রনায়িকা পরীমনির। বর্তমানে তার অনুসারীর সংখ্যা দেড় কোটির বেশি। তারপরে এক কোটি অনুসারীর মাইল ফলক স্পর্শ করেন হানিফ সংকেত। বর্তমানে তাকে ১ কোটির বেশি মানুষ অনুসরণ করছেন। শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে কোটির ক্লাবে পা রাখলেন মেহজাবীন চৌধুরী।

ভক্তদের এই ভালোবাসায় মুগ্ধ মেহজাবীন চৌধুরী। তার ভাষায়—‘আমার জন্য এটি সম্মানের। আমি সব ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ। তাদের ভালোবাসায় আমি আজ মেহজাবীন হয়েছি। তারা সব সময় আমাকে সাপোর্ট করেছেন। এত মানুষের ভালোবাসা— এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে।’

মেহজাবীন চৌধুরীর ভেরিফায়েড ফেসবুক পেজের তথ্য থেকে জানা যায়, ২০১১ সালের ১১ মার্চ পেজটি চালু করেছেন তিনি। প্রায় এক যুগ পর এক কোটি অনুসারীর সংখ্যা পূর্ণ হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com