1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

দ্বিতীয় বিয়ে করলেন পূর্ণিমা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ফের বিয়ে করলেন। তার পাত্র আশফাকুর রহমান রবিন। তিনি পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখানে থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।

গত ২৭ মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন। আজ বৃহস্পতিবার রাতে সংবাদ মাধ্যমে বিয়ের খবরটি নিশ্চিত করেন পূর্ণিমা। তিনি বলেন, কাজের সূত্র ধরেই তার (রবিন) সঙ্গে পরিচয়। তিন বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরষ্পরের মন দেয়া-নেয়া। বিয়ের পরেই পূর্ণিমাসহ তার পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন। কারো কারো কোভিড ছিল। সে কারণে তার বিয়ের খবর জানাতে দেরি হয়েছে বলে জানান এ নায়িকা।

পূর্ণিমা জানান, বন্ধুত্ব, বিশ্বাস আর শ্রদ্ধাবোধ সবকিছু পেয়েছেন রবিনের মধ্যে। সেখান থেকে সম্পর্ক মজবুত হয়। রবিন দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয়। ২৭ মে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

জানা গেছে, চলতি বছরের শেষ দিকে রবিন-পূর্ণিমার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, পূর্ণিমার এটি দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালের ৪ নভেম্বর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন তিনি। ফাহাদও পেশায় ব্যবসায়ী। ২০১৪ সালের ১৩ এপ্রিল প্রথম কন্যাসন্তান জন্ম দেন পূর্ণিমা। মেয়ের নাম আরশিয়া উমাইজা। তবে ফাহাদের সঙ্গে বিচ্ছেদ কবে হয়েছে, সেই তথ্য প্রকাশ করেননি পূর্ণিমা। তবে ২০১৮ সালে তাদের বিচ্ছেদের জোর গুঞ্জন ছড়িয়েছিল। সে সময় বিচ্ছেদের গুঞ্জনের প্রতিক্রিয়া বেশ মজা করেই জানিয়েছিলন পূর্ণিমা। ফেসবুকে স্বামীকে (সাবেক) উদ্দেশ্য করেই তিনি প্রশ্ন করেছিলেন, ‘খবরটা পড়েছো? সেই পোস্টে পূর্ণিমার সঙ্গে তাল দিয়ে আহমেদ ফাহাদ মন্তব্য করেছিলেন, ‘হুম পড়েছি, ফ্রি পাবলিসিটি!’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com