1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

বিয়ের খবর জানি, শুভকামনা: পূর্ণিমার প্রাক্তন স্বামী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : আবারও বিয়ে করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। বছর তিনেক ধরে আলাদা থাকছেন তিনি। তবে কবে ডিভোর্স হয়েছে, সেই তথ্য প্রকাশ করেননি। বিয়ের খবরে পূর্ণিমাকে শুভকামনা জানিয়েছেন সাবেক স্বামী ফাহাদ। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে বিয়ের খবর প্রকাশের পরই তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে ‘শুভকামনা’ জানান।

ফেসবুকে আহমেদ ফাহাদ জামাল জানান, খবরটি আমিও শুনেছি। দয়া করে আমাকে এসএমএস ও কল করা বন্ধ করুন। মানুষের জীবনে এসব ভালো জিনিস ঘটে। আমার সঙ্গে খবর শেয়ার করার দরকার নেই। তার (পূর্ণিমা) জন্য শুভকামনা। আমার মেয়ের জন্য দোয়া করবেন।

পূর্ণিমার নতুন স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। তিনি পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। গত ২৭ মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন।

পূর্ণিমা জানান, বন্ধুত্ব, বিশ্বাস আর শ্রদ্ধাবোধ- সবকিছু পেয়েছেন রবিনের মধ্যে। সেখান থেকে সম্পর্ক মজবুত হয়। রবিন দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয়। ২৭ মে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

জানা গেছে, চলতি বছরের শেষ দিকে রবিন-পূর্ণিমার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

নতুন স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে পূর্ণিমা।

২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পূর্ণিমা। ফাহাদও পেশায় ব্যবসায়ী। ২০১৪ সালের ১৩ এপ্রিল প্রথম কন্যাসন্তান জন্ম দেন পূর্ণিমা। মেয়ের নাম আরশিয়া উমাইজা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com