1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বেশি জনপ্রিয় সামান্থা, তালিকায় নাম নেই রাশমিকার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্রাভিনেত্রী নির্বাচিত হয়েছেন দক্ষিণী সিনেমার সামান্থা রুথ প্রভু। তবে এ তালিকায় জায়গা পাননি ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা। ওরম্যাক্স স্টার ইন্ডিয়া লাভস এক জরিপ এ তথ্য প্রকাশ করেছে।

এ তালিকার এক নম্বরে রয়েছেন সামান্থা রুথ প্রভু, দ্বিতীয় আলিয়া ভাট, তৃতীয় নয়নতারা, চতুর্থ কাজল আগরওয়াল, পঞ্চম দীপিকা পাড়ুকোন, ৬ষ্ঠ পূজা হেগড়ে, সপ্তম কীর্তি সুরেশ, অষ্টম ক্যাটরিনা কাইফ, নবম কিয়ারা আদভানি ও দশম স্থানে রয়েছেন ‘বাহুবলি’খ্যাত আনুশকা শেঠি। তবে এবারই প্রথম এ তালিকার দশের মধ্যে জায়গা করে নিলেন কিয়ারা আদভানি।

২০১০ সাল থেকে ওরম্যাক্স স্টার ইন্ডিয়া লাভস এ তালিকা প্রকাশ করে আসছে। শুরুতে শুধু হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে এই জরিপ প্রকাশ করত। ২০১৯ সাল থেকে হলিউড, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, মারাঠি ও পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের নিয়েও জরিপ পরিচালনা করে। গত বছর থেকে ভারতীয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েও তালিকা প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।

সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’। গত ২৮ এপ্রিল মুক্তি পায় এটি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘শকুন্তলাম’ সিনেমাটি। এছাড়াও ‘ডাউন টাউন অ্যাবে’-এর পরিচালক ফিলিপ জনের ‘অ্যাগ্রিমেন্ট অব লাভ’, তেলেগু ভাষার ‘যশোদা’, ‘খুশি’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে।

গত বছর ফোর্বসের জরিপে সামাজিক যোগাযোগমাধ‌্যমে সবচেয়ে প্রভাবশালী তারকা নির্বাচিত হয়েছিলেন রাশমিকা মান্দানা। এ তালিকায় প্রিয় শিল্পীর নাম না থাকায় হতাশ তার ভক্তরা। এ অভিনেত্রীর হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে—‘মিশন মজনু’, ‘গুড বাই’, ‘সিতা রামাম’, ‘বারিসু’, ‘পুষ্পা টু’ প্রভৃতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com