1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বুঝি না বীজগণিত কী কাজে লাগে: জাহ্নবী কাপুর

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : ‘সাহিত্য, ইতিহাস মানুষকে সমৃদ্ধ করে। সংস্কৃতিমনস্ক করে তোলে। কিন্তু গণিত? তা তো মানুষকে প্রতিবন্ধী করে।’

হঠাৎ গণিত বিদ্বেষী এমন কথা? আসলে সম্প্রতি বলিউড তারকা জাহ্নবী কাপুর এভাবেই তার পড়াশোনার বিষয়টি শেয়ার করেছেন। যদিও গণিতপ্রেমীরাও এমন বক্তব্যে অবাক।

তবে তাতে জাহ্নবী কাপুরের কিছু যায় আসে না। সোজাসাপ্টা তার মন্তব্য- তিনি নাকি তার পড়া নিয়ে ব্যক্তিগত বিষয়টি প্রকাশ করেছেন। অনেকে আবার বলিউড নায়িকার এই বক্তব্যকে মজার হিসেবে নিয়েছেন।

সাক্ষাৎকারে সঞ্চালকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে জাহ্নবী নিজের স্কুলজীবনের কথা তুলে ধরে বলেন, ‘আমি শুধুমাত্র ইতিহাস এবং সাহিত্য পড়তে ভালোবাসতাম। তাতে ভালো রেজাল্টাও করেছি। কিন্তু অঙ্ক আমার মাথায় ঢুকতো না। আমি আজও বুঝি না অ্যালজেব্রা কী কাজে লাগে!’

jagonews24

২০১৮ সালে প্রেমের ছবি ‘ধড়ক’র মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন জাহ্নবী। তারপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ ও ‘ঘোস্ট স্টোরিজ’র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন।

সবশেষ চলতি বছরের ২৯ জুলাই মুক্তি পাচ্ছে জাহ্নবী অভিনীত ‘গুডলাক জেরি’ ছবি। বর্তমানে এই ছবির প্রচারে ব্যস্ত তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com