1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সবার দোয়া নিয়ে নতুন ইনিংস শুরু করলেন অপু বিশ্বাস

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র ক্যারিয়ারে নতুন যাত্রা শুরু করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আগেই জানিয়েছিলেন প্রযোজনায় আসছেন তিনি। ‘লাল শাড়ি’র জন্য আবেদন করেছিলেন সরকারি অনুদানের।

চলতি বছর সেটার অনুমতি পেয়েছেন। এবার হাতে পেলেন প্রযোজনার প্রথম সরকারি লগ্নি। ফলে ছবি শুরু করতে প্রাথমিক সব ধরনের সহযোগিতা পেলেন এই তারকা।

বুধবার (২০ জুলাই) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের প্রথম কিস্তির চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মকবুল হোসেন। এরপরই সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে অপু বিশ্বাস জানান, এর মাধ্যমে নতুন পথচলা শুরু হলো। এজন্য সবার দোয়াও চেয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে অপু বিশ্বাস লেখেন, ‘নিউ জার্নি, নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য, আশা করি সবসময় বাংলা চলচ্চিত্রের পাশে এভাবেই আপনাকে পাব। জয় হোক বাংলা চলচ্চিত্রের।’

‘লাল শাড়ি’ নামের সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক বন্ধন বিশ্বাস। সরকারের পক্ষ থেকে পাওয়া ৬৫ লাখ টাকার সঙ্গে প্রয়োজনভেদে আরও অর্থ যোগ করতে পারবেন অপু। এরপর নির্ধারিত সময়ের মধ্যে সিনেমাটি নির্মাণ শেষে মুক্তি দিতে হবে।

২০২১-২২ অর্থবছরে মোট ১৯টি পূর্ণদৈর্ঘ্য, ছয়টি স্বল্পদৈর্ঘ্য এবং দুটি প্রামাণ্যচিত্রের জন্য অনুদান দেওয়া হয়েছে। বুধবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে এগুলোর প্রস্তাবকদের হাতে প্রতিটি চলচ্চিত্রের জন্য মঞ্জুর হওয়া মোট অনুদানের ৩০ শতাংশের চেক তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com