1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নাগার সঙ্গে এক ঘরে রাখলে ধারালো জিনিস লুকিয়ে রাখতে হবে: সামান্থা

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি করন জোহরের টক শো ‘কফি উইথ করন’- এর একটি পর্বে হাজির হয়েছিলেন। এই সময় প্রাক্তন স্বামী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে ডিভোর্স নিয়ে কথা বলেছেন তিনি।

ডিভোর্স নিয়ে সামান্থা বলেন, ‘এটি নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কারণ আমার পছন্দেই হয়েছে। আমি স্বচ্ছ্ব থাকতে চেয়েছি এবং ব্যক্তিগত অনেক কিছুই প্রকাশ করেছি। ডিভোর্সের সময় খুব বেশি হতাশ হইনি। আমার বিষয়ে অনেকের জানার ইচ্ছা ছিল, কারণ তারা আমার ওপর বিনিয়োগ করেন। তাদের প্রশ্নের উত্তর দেওয়া আমার দায়িত্ব। যদিও সেই সময় বেশি কিছু বলিনি।’

আগের চেয়ে এখন মানসিকভাবে শক্তিশালী কি না? জানতে চাওয়া হলে এই অভিনেত্রী বলেন, ‘এটি অনেক কঠিন ব্যাপার, তবে ভালো আছি। সব ঠিকঠাক। আগের চেয়ে এখন অনেক শক্তিশালী।’

প্রাক্তন স্বামী নাগা চৈতন্যকে নিয়ে কোনো তিক্ত অনুভূতি রয়েছে কি? প্রশ্ন করা হলে জবাবে সামান্থা বলেন, ‘মনে করুন দু’জন এক ঘরে আছি। তাহলে ধারালো সব জিনিস লুকিয়ে রাখতে হবে। হ্যাঁ, এখন পর্যন্ত পরিস্থিতি এমনই। এখন সমঝোতার কোনো সম্ভাবনা নেই। ভবিষ্যতে হয়তো হতে পারে।’

তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমার সেটে নাগা চৈতন্য ও সামান্থার বন্ধুত্ব হয়। এরপর প্রেমের সম্পর্কে জড়ান তারা। দীর্ঘদিন প্রেম করার পর ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। গত ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা দেন নাগা-সামান্থা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com