1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলাদেশি গানে ফের মডেল হলেন নার্গিস ফাখরি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী আনিকার কণ্ঠে আসছে টিএম রেকর্ডসের নতুন গান ‘পালাবি কোথায়’। গানটির মধ্য দিয়ে ফের বাংলাদেশের গানে মডেল হলেন বলিউড নায়িকা নার্গিস ফাখরি।

তাপসের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন তাপস ও অ্যাপিরাস। অন্যদিকে ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ।

মুম্বাইয়ে গানটির দৃশ্যধারণের কাজ হয়েছে। আজ (২৬ জুলাই) প্রকাশিত হয়েছে গানটির ফার্স্টলুক টিজার।

টিএম রেকর্ডস হয়ে নতুন গান প্রকাশে দারুণ উচ্ছ্বসিত আনিকা। তার ভাষায়—‘এ গানটি আমার মিউজিক ক্যারিয়ারে সবচেয়ে বড় প্রোডাকশন। সেই সময়টা মনে পড়ছে যখন ভাবতাম ইস তাপস স্যারের সঙ্গে গান করার একটা চান্স পেতাম। আজ স্বপ্নটা নিজের চোখের সামনেই সত্যি হতে দেখছি। চোখের সামনে টিএম রেকর্ডসের গানগুলো হতে দেখছি। তাই আমরা যারা শিল্পী তাদের আবেগটাও অনেক বেশি। তাপস ভাই এবং ভাবির কাছে কৃতজ্ঞ তারা যে আমার ভেতর থেকে সত্যিকার আমাকে খুঁজে বার করেছেন, যার সম্পর্কে আমি নিজেই ছিলাম অজ্ঞ। ইনশাল্লাহ আমার গানটি সবার ভালো লাগবে!’

সংগীতশিল্পী আনিকা

টিএম রেকর্ডস থেকে এর আগে প্রকাশিত হয় আনিকার ‘পরান বন্ধু’ শিরোনামের একটি গান। অন্যদিকে নার্গিস ফাখরি উপস্থিত হয়েছিলেন লুইপা ও শামিমের গাওয়া ‘মনেরই খবর’ শিরোনামে আরেকটি গানে। দুটি গানই ছুঁয়েছে কয়েক মিলিয়ন ভিউ।

নতুন গানে আনিকা ও নার্গিস ফাখরির রসায়ন শ্রোতাদের মাঝে আলোড়ন তুলবে এমনটাই প্রত্যাশা করছে টিএম রেকর্ডস।

বিশ্বময় বাংলা গানকে আন্তর্জাতিক মানসম্পন্ন করে উপস্থাপনের লক্ষ্যে যাত্রা শুরু করা টিএম রেকর্ডস শুরু থেকেই বৈচিত্রময় গান ও ব্যয়বহুল ও আন্তর্জাতিক মানের মিউজিক ভিডিও দিয়ে শ্রোতাদের মাঝে জায়গা করে নিয়েছেন। নিয়মিত গান প্রকাশের মধ্য দিয়ে সে যাত্রা অব্যাহত রেখেছে তারা।

খুব শিগগির ‘পালাবি কোথায়’ গানটি মুক্তি পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com