1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

হিরো আলমের পক্ষে তসলিমা নাসরিনের সাফাই!

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : জীবনেও আর বিকৃত করে নজরুল ও রবীন্দ্র সংগীত গাইবেন না- সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের কাছে এই মুচলেকা দিয়েছেন হিরো আলম। বিষয়টি নজর কেড়েছে নানা কারণে আলোচিত লেখিকা তসলিমা নাসরিনের।

শুক্রবার (২৯ জুলাই) সকালে তসলিমা নাসরিন তার ভেরিফায়েড ফেসবুক পেজে হিরো আলমের পক্ষে একটি পোস্ট দিয়েছেন। পোস্টটিতে তিনি পরোক্ষভাবে হিরো আলমের পক্ষে সাফাই গেয়েছেন বলেই মনে করা হচ্ছে। তিনি এই পোস্টে বলেছেন- ‘হিরো আলমের অজ্ঞতাও কোনো ক্রাইম নয়, তার মুর্খতা, গুণহীনতাও কোনো ক্রাইম নয়।’এ ছাড়াও তিনি স্বভাবসিদ্ধ বিষয়কেই আলোচনায় এনেছেন।

পাঠকদের জন্য তসলিমা নাসরিনের পোস্টটি এখানে হুবহু তুলে ধরা হলো-

‘বাংলাদেশের হিরো আলম একটা অজ্ঞ, অশিক্ষিত, গুণহীন, ভাঁড় জাতীয় কুৎসিত লোক। সে বাংলা শব্দের উচ্চারণ জানে না, সে বাংলায় কথা বলে। সে গান জানে না, গান গায়। সে নাচতে জানে না, নাচে। সে রাজনীতি জানে না, রাজনীতি করে। সে জানেও না যে সে জানে না এসব।’

‘এই ভাঁড়টাকে পুলিশ ডেকে নিয়ে তার ভাঁড়ামো বন্ধ করতে বলেছে। বলেছে যা তুই জানিস না, তা তুই করবি না। মুর্খটা ভয় পেয়ে নাকে খত দিয়ে এসেছে, আর এসব ছাইপাঁশ করবে না।’

তসলিমা নাসরিন আরও লেখেন, ‘প্রশ্ন হলো, পুলিশের কাজ কি মানুষকে বলা যা তুই পারিস না তা তুই করবি না? সাহিত্য-সংস্কৃতির বিশুদ্ধতা বজায় রাখার ভার পুলিশকে কে দিয়েছে? যে কারও গান যে কেউ গাইতে পারে। হিরোর ছাইপাশ যাদের অপছন্দ তারা তার ছাইপাশ দেখবে না, ব্যস মিটে গেল। কপিরাইট ইস্যু যেখানে, সেখানে তার বিরুদ্ধে মামলা করবে কপিরাইটওয়ালারা। পুলিশের কাজ নয় শাসানো।’

‘পুলিশ তো দেখছি মানুষের ব্যক্তি জীবনেও এরপর নাক গলাবে। কে কার সঙ্গে প্রেম করছে, কে কার সঙ্গে শুচ্ছে, কে হিজাব পরছে না, কে দাড়ি রাখছে না, এসব নিয়ে প্রশ্ন করতে যাকে তাকে থানায় ডেকে নেবে। পুলিশের কাজ সমাজের ক্রাইম বন্ধ করা। প্রেম করা, সেক্স করা, হিজাব না পরা, দাড়ি না রাখা কোনো ক্রাইম নয়। হিরো আলমের অজ্ঞতাও কোনো ক্রাইম নয়, তার মুর্খতা, গুণহীনতাও কোনো ক্রাইম নয়’, যোগ করেন তসলিমা নাসরিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com