1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

হলের সিঁড়িতে বসে ‘হাওয়া’ দেখলেন নায়িকা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : দুই পাশে সারি সারি সিটে বসে আছেন দর্শক। সবার দৃষ্টি পর্দায়। দু’পাশের সারিবদ্ধ সিটের মাঝ দিয়ে নেমে গেছে সিঁড়ি। লাল রঙের কার্পেটে মোড়ানো সিঁড়িতে বসে আছেন এক নারী ও পুরুষ। দর্শকদের মতো তাদের দৃষ্টিও রুপালি পর্দায়। কিন্তু মজার বিষয় হলো—সিঁড়িতে বসে থাকা এই নারীটি অন্য কেউ নন। তিনি ‘হাওয়া’ সিনেমার নায়িকা নাজিফা তুষি।

শুক্রবার (২৯ জুলাই) সারা দেশে মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমনের আলোচিত সিনেমা ‘হাওয়া’। মুক্তির আগে থেকে নাওয়া-খাওয়া ভুলে সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন সিনেমা সংশ্লিষ্টরা। আজ সিনেমাটি মুক্তির পর বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে বেড়াচ্ছেন সিনেমাটির টিম। আর প্রেক্ষাগৃহ ঘুরতে গিয়ে সিঁড়ি বসে নিজের সিনেমাটি দেখেন তুষি। আর ওই মুহূর্তে ফ্রেমবন্দি হওয়া ছবিটি নিজের ফেসবুকে শেয়ার করেন এই অভিনেত্রী।

২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘হাওয়া’ সিনেমাটি। এরমধ্যে স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ২৬টি করে শো প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। তারমধ্যে সিনেমাটির প্রথম দুই দিনের টিকিট সোল্ড-আউট। এ খবর কারো অজানা নয়। তাই সিঁড়িতে বসে নায়িকার সিনেমা দেখা নিয়ে অনেক নেটিজেন প্রশ্ন করেছেন—‘টিকিট না পেয়ে সিঁড়িতে বসে সিনেমা দেখছো তুষি?’ যদিও বিষয়টি তা নয়।

‘হাওয়া’ সিনেমা প্রথম থেকেই আলোচনায় রয়েছে। এরমধ্যে সবচেয়ে প্রশংসিত হয়েছে হাশিম মাহমুদের কথা ও সুরের গান ‘সাদা সাদা কালা কালা’র জন্য। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচারস লিমিটেড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com