1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

আট বছর জেল হতে পারে শাকিরার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : জনপ্রিয় গায়িকা শাকিরা। কিছুদিন আগে ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছেন কলম্বিয়ান এই গায়িকা। এবার আইনি জটিলতায় তিনি। এমনকি আট বছর জেলও হতে পারে তার।

শাকিরার বিরুদ্ধে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে ১ কোটি ৪৫ লাখ ইউরো কর ফাঁকির মামলা করেছিলেন স্পেনের এক আইনজীবী। ওই আইনজীবীর দাবি, কাতালোনিয়ার বাসিন্দা হয়েও নিজেকে বাহামার নাগরিক দেখিয়ে কর ফাঁকি দিয়েছেন এই গায়িকা। এখন এই মামলায় শাকিরার আট বছরের বেশি কারাদণ্ড চেয়ে আবেদন করেছেন সেই আইনজীবী। একটি স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে রয়টার্স।

তবে এ ব্যাপারে শাকিরা ও সেই আইনজীবীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে গত সপ্তাহে এই মামলা নিষ্পত্তির জন্য শাকিরাকে একটি প্রস্তাব দিয়েছিলেন সেই স্প্যানিশ আইনজীবী। কিন্তু শাকিরা সেই প্রস্তাব গ্রহণ করেননি। তার টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই গায়িকা যে নির্দোষ তা নিয়ে কোনো সন্দেহ নেই, এজন্য মামলা নিষ্পত্তির প্রস্তাব গ্রহণ করেননি।’ তবে মামলাটি নিষ্পত্তির জন্য কী শর্ত দেওয়া হয়েছিল তা উল্লেখ করা হয়নি।

তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে শাকিরা জানান, ২০১৫ সালে বার্সেলোনায় পাড়ি জমান তিনি। সেখানে পিকে ও দুই সন্তানের সঙ্গে বসবাস করতেন। তার দাবি, তার লিগ্যাল টিমের বারণ সত্ত্বেও ১ কোটি ৭২ ইউরো কর দিয়েছেন। তাই আপাতত তার কোনো কর বাকি নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com