1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সেই ফ্ল্যাট কিনে নিলেন সামান্থা

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : ভালোবেসে বিয়ে করেছিলেন ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত তারকা জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। বিয়ের পর যৌথভাবে একটি ফ্ল্যাট কিনেন তারা; এ ফ্ল্যাটেই একসঙ্গে বসবাস করেন। কিন্তু কয়েক বছর পর ভেঙে যায় তাদের সংসার। সংসার ভাঙার পর ফ্ল্যাটটি বিক্রি করে দেন এই যুগল।

অবশেষে বিক্রিত সেই ফ্ল্যাটটি পুনরায় কিনে নিলেন সামান্থা। এক সাক্ষাৎকারে ওই ভবনের মালিক বলেন—‘বিবাহবিচ্ছেদের পর ফ্ল্যাটটি বিক্রি করে দিয়েছিলেন সামান্থা-নাগা। এই ফ্ল্যাটটি সামান্থার খুব পছন্দের। তাই পরে আমার সঙ্গে কথা বলেন সামান্থা। আরো বেশি মূল্যে ফ্ল্যাটটি ফের কিনে নিয়েছেন তিনি। এখন সামান্থা তার মাকে নিয়ে এই ফ্ল্যাটে বসবাস করছেন।’

২০১০ সালে তামিল ভাষার একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সামান্থা। একই বছর তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ নামের সিনেমায় অভিনয় করেন তিনি। এতে নাগা চৈতন্য আক্কিনেনির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন এই অভিনেত্রী। এ সিনেমার মাধ্যমে প্রথম পরিচয় সামান্থা রুথ প্রভু-নাগা চৈতন্য আক্কিনেনির।

তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। গত বছরের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান তারা।

‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমায় সর্বশেষ দেখা যায় সামান্থাকে। বর্তমানে তার ঝুলিতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। মুক্তির অপেক্ষায় তার ‘শকুন্তলাম’। এছাড়া ‘ডাউন টাউন অ্যাবে’-এর পরিচালক ফিলিপ জনের ‘অ্যাগ্রিমেন্ট অব লাভ’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com