1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর

ব্যক্তিগত ছবি নিয়ে জ্যাকলিনের অনুরোধ

  • আপডেট টাইম :: সোমবার, ৮ আগস্ট, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ভারতের আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে এই অভিনেত্রীর ঘনিষ্ঠতা নিয়ে অনেকদিন ধরেই নানা গুঞ্জন উড়ছে। একাধিকবার তাদের ঘনিষ্ঠ ছবিও প্রকাশ পেয়েছে। গত জানুয়ারিতেও জ্যাকলিন-সুকেশের একটি অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এসব বিষয় নিয়ে দারুণভাবে আহত জ্যাকলিন। ম্যাশেবল ইন্ডিয়াকে এ অভিনেত্রী বলেন—‘আমি খুব জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমার মিডিয়ার বন্ধুদের অনুরোধ, তারা যেন আমার ব্যক্তিগত ছবি প্রচার না করে; যা আমার গোপনীয়তায় হস্তক্ষেপ করে।’

সোশ্যাল মিডিয়ায় জ্যাকলিনকে নিয়ে নানারকম নেতিবাচক মন্তব্য ঘুরে বেড়াচ্ছে। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘মানুষ হিসেবে চাই, মানুষ আমাদের পছন্দ করুক, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কেউ যদি আপনাকে অপছন্দ করে, তাহলে আপনারও খারাপ লাগবে। আমি জানি না আমি কী ভুল করেছি। একজন তারকা হিসেবে আপনি বিখ্যাত, যখন কেউ আপনাকে অপছন্দ করে আর সেটা হাজার গুণ বেশি ছড়িয়ে পড়ে। আমি মনে করি, সবচেয়ে কঠিন বিষয় হলো বোঝা এবং মেনে নেওয়া। আপনাকে সত্যের মুখোমুখি হতে হবে, সবাই আপনাকে পছন্দ করবে না। তারা আপনার প্রতি কঠিন হবে। আপনাকে তা গ্রহণ করতে হবে।’

‘বিক্রান্ত রোনা’ সিনেমায় সর্বশেষ দেখা যায় জ্যাকলিনকে। সিনেমাটিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেন তিনি। বর্তমানে হিন্দি ভাষার ‘সার্কাস’ ও ‘রাম সেতু’ সিনেমার কাজ তার হাতে রয়েছে। এ দুটো সিনেমায় তার সহশিল্পী হিসেবে কাজ করছেন রণবীর সিং, পূজা হেগড় এবং অক্ষয় কুমার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com