1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

রজনীকান্তের সঙ্গে যোগ দিলেন তামান্না

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ আগস্ট, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। বর্ণাঢ্য অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। ৭১ বছর বয়েসী এই অভিনেতা এখনো অভিনয়ে সরব। পরিচালক নেলসন দিলীপকুমার তাকে নিয়ে নির্মাণ করছেন ‘জেলার’।

এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু করেছেন পরিচালক। বর্তমানে হায়দরাবাদে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। এবার সিনেমাটিতে যুক্ত হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটিতে তামান্নার চরিত্র ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী লটের শুটিংয়ে অংশ নেবেন তামান্না। সিনেমাটিতে রজনীকান্তের সঙ্গে রোমান্স করবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সংশ্লিষ্টরা।

সান পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে বড় বাজেটের এ সিনেমা। শুটিংয়ের জন্য বড় পরিসরে সেট নির্মাণ করা হয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন—রামায়্যা কৃষ্ণান, শিবা রাজ কুমার প্রমুখ।

তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এফ থ্রি’। বর্তমানে এ অভিনেত্রীর ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। ‘প্ল্যান এ প্ল্যান বি’, ‘গুরথুন্দা সীতাকালাম’, ‘বোল চুরিয়া’, ‘ভোলা শঙ্কর’ সিনেমায় দেখা যাবে তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com