1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে জাসাসের আহ্বায়ক কমিটি গঠন শেরপুরে ২২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এমপির ক্রীড়া সামগ্রী বিতরণ শেরপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

হাতির সঙ্গে ফারিনের অবসর

  • আপডেট টাইম :: রবিবার, ২১ আগস্ট, ২০২২

বিনোদন ডেস্ক : মাথায় ক্যাপ, পরনে থাই পোশাক। বুক সমান পানিতে দাঁড়িয়ে আছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিন। তার সামনে দাঁড়িয়ে আছে একটি হাতি; তাকে কলা খাওয়াচ্ছেন তিনি। অন্য একটি ছবিতে দেখা যায়, হাতিটির শুর ধরে দাঁড়িয়ে আছেন। একটি হাতির সঙ্গে তোলা বেশ কিছু ছবি ও ভিডিও ফারিন তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়।

কাজ থেকে ছুটি নিয়ে অবকাশ যাপনের জন্য থাইল্যান্ডে গিয়েছেন ফারিন। সেখানে গিয়ে বিভিন্ন স্থান ঘুরে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। তিনি জানান, এই হাতিটির নাম ম্যাসন। তার বয়স ৬৭ বছর। হাতিটি হলুদ রঙের পাকা কলা খেতে ভালোবাসে। স্বভাবে খুবই শান্ত। মধ্য বয়সে ম্যাসনকে উদ্ধার করে কানজানা এলিফেন্ট স্যাংচুয়ারিতে নিয়ে আসা হয়। এটি এখন তার আবাস্থল।

প্রিয় অভিনেত্রীর অবসর যাপনের এসব ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন, ‘আপনাকে দেখতে থাই নারীদের মতো লাগছে।’ নেটিজেনদের কেউ কেউ ম্যাসন নামে এ হাতি চেনেন। তারা থ্যাইল্যান্ড ঘুরতে গিয়ে হাতিটি দেখে এসেছেন। তাই হাতিটির শারীরিক অবস্থার খোঁজখবরও করছেন।

২০১৭ সালে মায়ের ইচ্ছায় অভিনয়ে নাম লেখান ফারিন। ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। গত কয়েক বছরে অসংখ‌্য নাটক-টেলিফিল্মে দেখা গেছে তাকে। তবে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে অভিনয় করে ব‌্যাপক পরিচিতি লাভ করেন।

তা ছাড়া বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন ফারিন। নাম লিখিয়েছেন ওয়েব সিরিজেও। তার অভিনীত ওয়েব সিরিজগুলো হলো—‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘তিথির অসুখ’, ‘সিন্ডিকেট’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com