1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে জাসাসের আহ্বায়ক কমিটি গঠন শেরপুরে ২২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এমপির ক্রীড়া সামগ্রী বিতরণ শেরপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

‘র‌্যাম্বো’ অভিনেতার ২৫ বছরের সংসারে ভাঙন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

বিনোদন ডেস্ক : ‘র‌্যাম্বো’ সিনেমাখ্যাত হলিউড তারকা অভিনেতা সিলভেস্টার স্ট্যালন। স্ত্রী জেনিফার ফ্ল্যাভিনের সঙ্গে তার ২৫ বছরের সংসার ভাঙছে। পেজ সিক্স খবরটি নিশ্চিত করেছে।

পশ্চিমা সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট পাম বিচ কাউন্টিতে সিলভেস্টারের সঙ্গে ডিভোর্সের আবেদন করেছেন জেনিফার। ডিভোর্স আবেদনে তিনি দাবি করেছেন, সিলভেস্টার তাদের দু’জনের যৌথ সম্পদ থেকে অর্থ অহেতুক খরচ করছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন এই অভিনেতা। স্ত্রীর ডিভোর্স আবেদনের খবরটি শুনে নাকি বেশ মর্মাহত হয়েছেন তিনি।

জানা গেছে, সম্প্রতি ৭৬ বছর বয়সী সিলভেস্টার বাড়িতে একটি নতুন কুকুর নিয়ে আসেন। এটি নিয়ে স্ত্রীর সঙ্গে তার তর্ক শুরু হয়। তার স্ত্রী চাইছিলেন না, কুকুরটি বাড়িতে থাকুক। এক পর্যায়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। এরপরই ডিভোর্সের সিদ্ধান্ত নেন জেনিফার।

সিলভেস্টারের তৃতীয় স্ত্রী জেনিফার। এর আগে ১৯৭৪ সালে সাশা জাককে বিয়ে করেন এই অভিনেতা। কিন্তু ১৯৮৫ সালে তাদের ডিভোর্স হয়। এরপর ব্রাইটি নেলসনকে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারও ভেঙে যায়। ১৯৯৭ সালে জেনিফারকে বিয়ে করেন এই অভিনেতা। এই দম্পতির তিন মেয়ে— সোফিয়া, সিসটাইন ও স্কারলেট।

গত সপ্তাহে সিলভেস্টার তার ডান হাতে আঁকা স্ত্রীর একটি ট্যাটু মুছে নতুন একটি ট্যাটু আঁকেন। এরপরই তাদের বিচ্ছেদের গুঞ্জন চাউর হয়। কিন্তু সেই গুঞ্জন অস্বীকার করেছিলেন এই অভিনেতার মুখপাত্র।

এদিকে তাদের দাম্পত্য নিয়ে দশ পর্বের একটি রিয়েলিটি শোয়ের শুটিং করছিলেন জেনিফার ও সিলভেস্টার। ইতোমধ্যে এর নয় পর্বের শুটিং শেষ করেছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com