1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে জাসাসের আহ্বায়ক কমিটি গঠন শেরপুরে ২২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এমপির ক্রীড়া সামগ্রী বিতরণ শেরপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

নতুন গানে মুন্না খান ও রাবিনা বৃষ্টি’র ‘কে বল তোকে বাসবে ভালো’ 

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি: সম্প্রতি পুবাইল,গাজীপুরে হাসনা হেনা এই মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে নতুন মিউজিক্যাল ফিল্ম ‘কে বল তোকে বাসবে ভালো’। গানটি লিখেছেন আর জে রুবেল এবং সুর করেছেন আর জে রুবেল ও সংগীত আয়োজন করেছেন রাব্বি খান। গানটিতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী রোমান খান। ডিওপিতে জুয়েল মাহমুদ ও মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মডেল মুন্না খান ও চিত্রনায়িকা রাবিনা বৃষ্টি।
মডেল মুন্নাখান বলেন, কণ্ঠশিল্পী রোমান খানের গাওয়া ‘কে বল তোকে বাসবে ভালো’ গানটি অসাধারণ। এ প্রথমবারের মত চিত্রনায়িকা রাবিনা বৃষ্টি’র সাথে জুটি বেঁধে কাজ করলাম। গানটি নিয়ে দারুণ একটি ভিডিও নির্মান করেছেন নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন।
আমার বিশ্বাস তার সুনিপুণ অভিনয় দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে। আর দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করলেই আমাদের সার্থকতা।
চিত্রনায়কা রাবিনা বৃষ্টি বলেন, মুন্না ভাইয়ের সাথে প্রথম মিউজিক্যাল ফিল্মে কাজ করলাম। তাছাড়া গানটি খুবই ভালো লেগেছে সুর ও সংগীতায়োজন অসাধারণ। নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন দাদা যত্ন নিয়েই গানটি নির্মান করেছেন গাজিপুরের মনোরম লোকেশনে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।
সৌমিত্র ঘোষ ইমন বলেন, ‘কে বল তোকে বাসবে ভালো’ এই গানটিতে একটু অন্যরকম কিছু আছে। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওটি নির্মাণ করেছি৷ ভালো একটি কাজ হয়েছে। আশা করছি, সবার গানটি ভালো লাগবে।
জানা গেছে, শিঘ্রই গানটি মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com