1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে জাসাসের আহ্বায়ক কমিটি গঠন শেরপুরে ২২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এমপির ক্রীড়া সামগ্রী বিতরণ শেরপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

‘লাইগার’ সিনেমায় প্রথম পছন্দ ছিলেন না অনন্যা

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ আগস্ট, ২০২২

বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা  ‘লাইগার’। সিনেমাটির টিজার, ট্রেইলার দর্শকের মধ্যে সাড়া জাগালেও মুক্তির পর খুব একটা সুবিধা করতে পারছে না।

‘লাইগার’ সিনেমায় জুটি বেঁধেছেন ভারতের তেলেগু সিনেমার অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। অভিনয় নিয়ে অতীতে অনেক বিদ্রূপের শিকার হয়েছেন অনন্যা। এই সিনেমাতেও তার অভিনয় সমালোচিত হচ্ছে।

এদিকে এক সাক্ষাৎকারে ‘লাইগার’ সিনেমার পরিচালক পুরী জগন্নাথ জানিয়েছেন, অনন্যা নয়,  ‘লাইগার’ সিনেমায় তার প্রথম পছন্দ ছিল অন্য এক অভিনেত্রী। আর তিনি হলেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর।

কিন্তু কেন জাহ্নবীকে নিতে চেয়েছিলেন পরিচালক? পুরী জগন্নাথ জানান, জাহ্নবীর মা শ্রীদেবীর অনেক বড় ভক্ত তিনি, আর সে কারণেই জাহ্নবীকে নেওয়ার ইচ্ছে ছিল তার। কিন্তু শিডিউল না মেলায় সিনেমাটিতে তাকে নেওয়া হয়নি। পরে প্রস্তাব দেওয়া হয় অনন্যা পান্ডেকে।

স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচানার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হয়েছে। পাশাপাশি তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তি দেওয়া হয়। এটি প্রযোজনা করেছেন করন জোহর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com