1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে জাসাসের আহ্বায়ক কমিটি গঠন শেরপুরে ২২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এমপির ক্রীড়া সামগ্রী বিতরণ শেরপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

নয়নতারাকে চেয়েও পাচ্ছেন না নির্মাতারা

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ আগস্ট, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। অভিনয় ক্যারিয়ারে ‘বিল্লা’, ‘বস’, ‘বিগিল’-এর মতো ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। বর্তমানে ভারতের দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী তিনি। এ পরিস্থিতিতে পরিচালকরা তাদের সিনেমায় নিতে চেয়েও তাকে পাচ্ছেন না বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

নয়নতারাকে না পাওয়ার কারণ ব্যাখ্যা করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এক সময় ৩ কোটি রুপি পারিশ্রমিক নিতেন নয়নতারা। নিতিন অভিনীত ‘মায়েস্ট্র’ সিনেমায় নয়নতারাকে কাস্ট করার জন্য প্রস্তাব দেন পরিচালক। কিন্তু তিনি ৫ কোটি রুপি পারিশ্রমিক চান। এত মোটা অঙ্কের অর্থ ব্যয় করার বাজেট না থাকায় তামান্নাকে বেছে নেন নির্মাতারা। কিছুদিন আগে পরিচালক বিগনেশ শিবানকে বিয়ে করেছেন নয়নতারা। কিন্তু বিয়ের পরও পারিশ্রমিকের বিষয়ে আপোস করছেন না এই অভিনেত্রী।

সম্প্রতি ভারতের দক্ষিণী সিনেমার একজন সিনিয়র শিল্পীর বিপরীতে অভিনয়ের জন্য নয়নতারাকে চিন্তা করেন প্রযোজক। ভাবনা অনুযায়ী তাকে কাজের প্রস্তাবও দেন। এজন্য ৭ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন নয়নতারা। পাশাপাশি তার টিমের জন্য প্রতিদিন ১ লাখ রুপি দাবি করেন। তা ছাড়াও নয়নতারা ও তার টিমের বিমান টিকিট, হোটেল ভাড়া, স্থানীয় পরিবহন খরচ তো রয়েছে। সব মিলিয়ে এ অভিনেত্রীর পারিশ্রমিক পড়ে যায় ১০ কোটি রুপি।

এ পরিস্থিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, এমনটা চলতে থাকলে তেলেগু সিনেমায় তাকে কেউ কাস্ট করবেন না।

নয়নতারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘০২’। তামিল ভাষার এ সিনেমা পরিচালনা করেন জিএস বিকনেশ। গত ১৭ জুন মুক্তি পায় এটি। মালায়ালাম ভাষার ‘গোল্ড’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। বর্তমানে এ অভিনেত্রীর হাতে তামিল ও হিন্দি ভাষার মোট ৫টি সিনেমার কাজ রয়েছে। এরমধ্যে উল্লেখ্যযোগ্য হলো—‘গডফাদার’, ‘জওয়ান’, কানেক্ট প্রভৃতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com