1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

বলিউড নায়িকার সঙ্গে প্রেম করছেন প্রভাস!

  • আপডেট টাইম :: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলি’ সিনেমার সাফল্যের পর রীতিমতো তারকা বনে যান তিনি। সিনেমাটির জন্য দীর্ঘদিন সময় দিয়েছেন এই অভিনেতা। এর প্রতি মনোযোগ যেন নষ্ট না হয়, এজন্য বিয়ে পর্যন্ত পিছিয়ে দিয়েছিলেন বলেও তখন শোনা যায়।

‘বাহুবলি’ সিনেমা মুক্তির পর প্রভাসের প্রেম-বিয়ে নিয়ে অনেক গুঞ্জন শোনা গেছে। সিনেমায় তার সহ-অভিনেত্রী আনুশকা শেঠিকে বিয়ে করছেন বলেও খবর চাউর হয়। তবে শেষ পর্যন্ত তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থাকে। এখনো ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ তকমা নিয়ে ঘুরছেন এই নায়ক।

এদিকে নয়া গুঞ্জন চাউর হয়েছে, বলিউডের জনপ্রিয় এক অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন প্রভাস। টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের সঙ্গে প্রেম করছেন প্রভাস।

প্রেম-বিয়ে নিয়ে নেটদুনিয়ায় তুলকালাম চললেও মুখে কুলুপ এঁটে থাকেন প্রভাস। এবারো তার ব্যত্যয় ঘটেনি। আর কৃতি স্যাননও বিষয়টি নিয়ে নীরবতা পালন করছেন। আর এ পরিস্থিতিতে কৃতির পুরোনো একটি মন্তব্য সামনে এনে দুই দুইয়ে চার মেলাচ্ছেন নেটিজেনরা।

গত বছরে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন কৃতি। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়— কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ ও প্রভাসের মধ্যে কার সঙ্গে তিনি ফ্লার্ট, ডেট ও কাকে বিয়ে করতে চান? উত্তরে কৃতি জানান, কার্তিকের সঙ্গে ফ্লার্ট, টাইগারের সঙ্গে ডেট ও প্রভাসকে বিয়ে করতে চান তিনি।

‘আদিপুরুষ’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন প্রভাস-কৃতি। ওম রাউত পরিচালিত এ সিনেমা রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। সিনেমাটিতে রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস; তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতি স্যাননকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com