1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে জাসাসের আহ্বায়ক কমিটি গঠন শেরপুরে ২২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এমপির ক্রীড়া সামগ্রী বিতরণ শেরপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

ক‌্যানসা‌রে মারা গে‌লেন অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি

  • আপডেট টাইম :: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ মারা গে‌ছেন। দীর্ঘদিন ধ‌রে ক‌্যানসা‌রের স‌ঙ্গে লড়াই ক‌রে রোববার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সময় সকাল ১১টা ৫৭ মিনেটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আনিসুর রহমান মিলন তার ফেসবু‌কে এক স্ট‌্যাটা‌সে বলেন, আমার স্ত্রী পলি আহমেদ আজ সকালে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে মারা গে‌ছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ খবর প্রকা‌শ্যে আসার পর শো‌বিজ অঙ্গ‌নের অ‌নে‌কে সোশ‌্যাল মি‌ডিয়ায় শোক প্রকাশ করেছেন। ইপ‌শিতা শবনম শ্রাবন্তী, রওনক হাসান, পূ‌র্ণিমা, না‌জিয়া হক অর্ষা, হৃ‌দি হকসহ অ‌নে‌কে প‌লি আহ‌মে‌দের বি‌দেহী আত্মার শা‌ন্তি কামনা ক‌রে‌ছেন।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস কর‌তেন প‌লি আহ‌মেদ। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন, ওখানেই চিকিৎসা চল‌ছিল তার। এজন‌্য গত কয়েক বছর বাংলা‌দেশ-যুক্তরাষ্ট্র যাতায়াত ক‌রে কে‌টে‌ছে মিল‌নের সময়। স্ত্রী‌কে সময় দেওয়ার জন‌্য অ‌ভিন‌য়ে অ‌নিয়‌মিত হ‌য়ে প‌ড়েন মিলন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com