1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে জাসাসের আহ্বায়ক কমিটি গঠন শেরপুরে ২২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এমপির ক্রীড়া সামগ্রী বিতরণ শেরপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

বিতর্কিত দৃশ্যে আটকে গেলো ‘বর্ডার’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসিরের নতুন সিনেমা ‘বর্ডার’। সিনেমাটি আটকে দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। বিতর্কিত দৃশ্যের কারণে সিনেমাটি প্রদর্শন অযোগ্য বলছেন তারা।  সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের উপ-পরিচালক মো. মমিনুল হক।

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘বর্ডার’। মমিনুল হক বলেন, ‘আমরা গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে চিঠি দিয়েছি। আমরা সিনেমাটি হলে প্রদর্শনের অনুপোযুক্ত ঘোষণা করেছি।’

সেন্সর সূত্রে জানা যায়, সিনেমাটিতে কিছু দৃশ্য রয়েছে যা বিতর্কের কারণ হতে পারে। সিনেমাটিতে সীমান্তবর্তী এলাকা দেখানো হলেও বিজিবির পরিবর্তে পুলিশকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে দেখানো হয়েছে। আবার মাফিয়ারা মন্ত্রী-এমপিদের নিয়ন্ত্রণ করছে এমনটাও দেখানো হয়েছে।

সিনেমার কাহিনি লিখেছেন আসাদ জামান। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার। আরও আছেন সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, অধরা খান, মৌমিতা মৌ, শাহিন মৃধা। সিনেমাটি প্রযোজনা করছেন ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com