1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ

বনবাসে যাবেন শ্রীলেখা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : বিতর্কের অপর নাম শ্রীলেখা মিত্র। কয়েক দিন আগে জন্মদিন উপলক্ষে বাড়িতে ঘরোয়া মদ-পার্টির আয়োজন করেছিলেন এই অভিনেত্রী। সেই পার্টিতে মদ খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কের মুখে পড়েন তিনি। এ নিয়ে জলঘোলা কম হয়নি।

ফেসবুক ওয়াল একান্তই নিজের। তা জানিয়ে শ্রীলেখা বলেন, ‘যতদিন আছি, ততদিন কী পোস্ট করলাম, কী জামাকাপড় পরলাম, কী খেলাম, কী পান করলাম, কার সাথে ছবি দিলাম-তা আমার ব্যাপার। আমার ফেসবুক ওয়াল, আমার যা ইচ্ছা তাই করব।’

অনলাইন নিউজ পোর্টালগুলোর কাছে অর্থ দাবি করে এই অভিনেত্রী বলেন, ‘নিউজ পোর্টালগুলোর যারা আমাকে নিয়ে নিউজ করে ভিউস আর টাকা কামাচ্ছেন, তারা আমাকে একটা পার্সেন্টেজ দেবেন। কারণ আপনাদের রোজগার বাড়াচ্ছি। জীবন একটাই, তা আনন্দে কাটান আমাকে ক্ষ্যামা দিন।’

রাজনৈতিক মঞ্চ বা মিছিলে কোথাও দেখা যায় না শ্রীলেখা মিত্রকে। বর্তমান ক্ষমতাসীন দলের সঙ্গেও তাল মিলিয়ে চলেন না। সম্প্রতি শ্রীলেখা দাবি করেন, এজন্য তার হাতে কাজ নেই। আপাতত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে মন দিয়েছেন এই অভিনেত্রী। তৈরি করছেন অ্যান্থোলজি। ‘এবং ছাদ’-এর পর তৈরি করবেন ‘এরপর বারান্দা’, ‘তারপর বেডরুম’, ‘অতঃপর বাথরুম’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com