1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ

‘আশিকি থ্রি’র নায়িকা কে?

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘আশিকি’। সম্প্রতি এর পরবর্তী কিস্তি অর্থাৎ ‘আশিকি থ্রি’ সিনেমার ঘোষণা দিয়েছেন নির্মাতারা। এতে নায়ক চরিত্রে অভিনয় করবেন কার্তিক আরিয়ান।

এদিকে সিনেমায় নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো ঘোষণা করা হয়নি। শুরুতে গুঞ্জন ওঠে, সিনেমায় কার্তিকের বিপরীতে অভিনয় করবেন টিভি অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নির্মাতারা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘আশিকি থ্রি’ সিনেমার জন্য প্রাথমিকভাবে দীপিকা পাড়ুকোন, কৃতি স্যানন ও শ্রদ্ধা কাপুরের কথা ভাবছেন নির্মাতারা। এদের মধ্যে একজনকেই কার্তিক আরিয়ানের বিপরীতে চূড়ান্ত করতে চাইছেন তারা।

‘আশিকি থ্রি’ সিনেমা পরিচালনা করবেন অনুরাগ বসু। আগামী বছর সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। এর আগেই সিনেমাতে নায়িকা কে হবেন তা চূড়ান্ত করবেন নির্মাতারা।

‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ১৯৯০ সালে। এতে জুটি বেঁধে অভিনয় করেন রাহুল রায় ও অনু আগরওয়াল। মুক্তির পর এ সিনেমা তাদের রাতারাতি তারকা খ‌্যাতি এনে দেয়। পাশাপাশি এই সিনেমার গানও দর্শক-শ্রোতাদের হৃদয় জয় করে।

দীর্ঘ ২৩ বছর পর ২০১৩ সালে মুক্তি পায় ‘আশিকি-টু’। ব্যবসাসফল এই সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com