1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

অস্ত্রোপচারের পর কণ্ঠস্বর হারিয়ে ফেলেন অভিনেত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : টিভি সিরিয়ালের কাজ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছিলেন অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি। আকস্মিকভাবে তার এ চলার পথে ছন্দপতন ঘটে। যার কারণে জরুরি ভিত্তিতে তাকে অস্ত্রোপচারের টেবিলে যেতে হয়। এতে কণ্ঠস্বর হারিয়ে ফেলেন বলে জানিয়েছেন কনীনিকা।

বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে কনীনিকা বলেন, ‘দীর্ঘ প্রচেষ্টার পর কণ্ঠস্বর অল্প ফেরত এসেছে, আমি কথা বলতে পারছি। কিন্তু পুরোপুরি আসেনি। আশা করি, আগামী দু-মাসে বাকিটা ফেরত আসবে। আমি অভিনয় শেখাই, যেখানে ভয়েস মডুলেশনটা গুরুত্বপূর্ণ, দুর্ভাগ্যবশত আমার ভয়েসের একটা অংশ ফেরত আসেনি। এমনকী এখন আমার কথা বলাও মানা।’

কনীনিকার ফিজিওথেরাপি ও ভয়েসথেরাপি চলছে। খুব শিগগির সুস্থ হয়ে উঠবেন বলেও আশা ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।

টেলিভিশন সিরিজের পাশাপাশি অনেক সিনেমায় অভিনয় করেছেন কনীনিকা। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘চতুষ্কোণ’, ‘গোড়ায় গন্ডগোল’, ‘আই লাভ ইউ’, ‘ইচ্ছেমতির গপ্পো’, ‘ষড়রিপু’, ‘কণ্ঠ’, ‘মুখার্জিদার বউ’, ‘পোস্ত’, ‘হামি’ প্রভৃতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com