1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

আনুষ্ঠানিকভাবে ডিভোর্স, স্ত্রীকে ১ কোটি রুপি দিলেন হানি সিং

  • আপডেট টাইম :: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : জনপ্রিয় র‌্যাপার হানি সিং ও তার স্ত্রী শালিনী তালওয়ারের মধ্যে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স সম্পন্ন হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লির সাকেট জেলা আদালতে তাদের ডিভোর্স চূড়ান্ত হয়েছে। শালিনীর সঙ্গে ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর তার হাতে এক কোটি রুপির চেক তুলে দিয়েছেন হানি সিং।

গত বছর হানি সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থা, মানসিক নির্যাতন ও আর্থিকভাবে নিগ্রহের অভিযোগ তোলেন শালিনী তালওয়ার। পরে মামলাও করেন। এই গায়কের কাছে ২০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন শালিনী।

যদিও পরবর্তী সময়ে তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন হানি নিং। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এক বিবৃতিতে তিনি লেখেন, ‘আমার ও পরিবারের বিরুদ্ধে ২০ বছরের সঙ্গী/স্ত্রী শালিনী তালওয়ারের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণিত অভিযোগে খুবই ব্যথিত হয়েছি। এই অভিযোগগুলোর বেশিরভাগই জঘন্য। অতীতে আমাকে ও গানের কথা নিয়ে সমালোচনা, শারীরিক অবস্থা, মিথ্যা সংবাদ সত্ত্বেও কখনো জনসম্মুখে কোনো বিবৃতি দিইনি। কিন্তু এবার চুপ থাকার কোনো মানেই দেখছি না কারণ অভিযোগ আমার বৃদ্ধ মা-বাবা ও ছোট বোনের বিরুদ্ধে, যারা কঠিন সময়ে আমার পাশে থেকেছেন। এই অভিযোগগুলো ঘৃণ্য ও মানহানিকর।’

এই গায়ক আরো লেখেন, ‘দীর্ঘ ১৫ বছর এই ইন্ডাস্ট্রিতে আছি এবং অনেক শিল্পীর সঙ্গে কাজ করেছি। স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক নিয়ে তারা সবাই জানেন। কারণ আমার শুটিং, অনুষ্ঠান, মিটিং সব জায়গাতেই ক্রু মেস্বার হিসেবে সে থাকত। আমার বিরুদ্ধে সকল অভিযোগ অস্কীকার করছি। তবে এ নিয়ে কোনো কথা বলব না কারণ বিষয় এখন বিচারাধীন রয়েছে। বিচার ব্যবস্থার ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। আশা করছি খুব শিগগির সত্য প্রকাশ পাবে।’

পাশাপাশি আদালতের রায়ের আগে তার ও পরিবার সম্পর্কে কোনো খারাপ ধারণা না করতে ভক্তদের অনুরোধ জানান তিনি। এছাড়া অতীতে তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন হানি সিং।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com