1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

নতুন খবর দিলেন অপু বিশ্বাস

  • আপডেট টাইম :: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন অসংখ্য হিট ও সুপারহিট সিনেমা। তবে এখন আর শাকিবের সঙ্গে সিনেমা করেন না তিনি। কমেছে অভিনয়ের ব্যস্ততাও।

সম্প্রতি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন অপু বিশ্বাস। সরকারি অনুদানে নির্মাণ করতে যাচ্ছেন ‘লাল শাড়ি’ সিনেমা।

বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটিতে অপু বিশ্বাস নিজেও অভিনয়ও করবেন। তবে সবার আগে বর্তমানে তিনি প্রস্তুতি নিচ্ছেন ওই সিনেমার শিল্পী বাছাই ও শুটিংয়ের।

এদিকে অপু বিশ্বাসের নতুন আরেক খবর দিলেন। একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হচ্ছেন তিনি। একটি তেলের ব্র্যান্ডের ওভিসির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সম্প্রতি। খুব শিগগির শুটিং শুরু করবেন বলে জানান এই নায়িকা।

ঢাকার গোল্ডেন টিউলিপ রেস্তোরাঁয় এক অনুষ্ঠানের মাধ্যমে ছয় মাসের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হন অপু।

অনুষ্ঠানে অভিনেত্রী ও মডেল প্রার্থনা ফারদিন দীঘি, কোরিওগ্রাফার গৌতম সাহা, ট্রিও ভিজ্যুয়ালসের সিইও মুস্তফা তারিক হাদীসহ অনেকেই উপস্থিত ছিলেন। ওভিসিটির কোরিওগ্রাফি করবেন গৌতম সাহা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com