1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শাহরুখ কন্যার ব্যাগের মূল্য ৫ লাখ টাকা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তারকা সন্তানদের নিয়েও আগ্রহ কম নয়, তারা কী ধরনের পোশাক পরেন, কেমন খাবার খান, কাদের সঙ্গে ঘোরাফেরা করেন ইত্যাদি। বলিউডের অনেক তারকার সন্তান এখনো অভিনয়ে নাম লেখাননি। কিন্তু নানা কারণে আলোচনায় থাকেন। এর মধ্যে বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সুহানা খান অন্যতম।

গত ১১ সেপ্টেম্বর মা গৌরি খানের সঙ্গে এয়ারপোর্টে দেখা যায় সুহানাকে। এ সময় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন তারা। এসময়ের ছবি ও ভিডিওতে দেখা যায়, সুহানার পরনে সাদা রঙের টি-শার্ট ও অফ-হোয়াইট রঙের প্যান্ট। কাঁধে ছিল ব্লু রঙের ব্যাগ; যা আলাদাভাবে নেটিজেনদের নজর কেড়েছে। কারণ ব্যাগটির মূল্য অনেক।

বলিউড শাদি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, সুহানার কাঁধের ব্যাগটি ফ্ল্যামিঙ্গো রিভার্সিবল টোটের। খোঁজ নিয়ে জানা যায়, ব্যাগটির দাম অনেক। বর্তমানে এর বাজার মূল্য ৫ হাজার ৪৫০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ১৭ হাজার ৯৬৬ টাকা)।

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। তারপর পাড়ি জমান যুক্তষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানকার নিউ ইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেছেন সুহানা খান।

বাবার পথ ধরে রুপালি জগতে পা রাখতে চান সুহানা। সেই হিসেবে প্রস্তুতিও নিচ্ছেন। ইতোমধ্যে মঞ্চে তার পারফরম্যান্স সবার নজর কেড়েছে। এখন বা‌কি শুধু আনুষ্ঠা‌নিক ঘোষণা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com