1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

বাসা থেকে বের হওয়া নিষেধ মাহিয়া মাহির

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা মাহিয়া মাহি। মা হতে যাচ্ছেন এই নায়িকা। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে তিনি নিজেই জানান এ খবর। পরিবারের লোকেরা খুশির এই খবরটি জানার পর বাসা থেকে মাহিকে বাইরে না-যেতে নিরুৎসাহিত করছেন। এমনকি শুটিং করতে কষ্ট হলে সে কাজ আপাতত না-করারও পরামর্শ দিয়েছেন তারা।

স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে গেলে মাহি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে নিশ্চিত হন। এরপর থেকেই বদলে গেছে তার প্রতিদিনের রুটিন। সাধারণত প্রতিটি নারী এ সময় সতর্ক হয়ে চলাফেরা করেন। বিষয়টি নিয়ে মাহি বলেন, এখন তো বাসা থেকেই বের হওয়া নিষেধ। কোনোরকম নড়াচড়া করতে দিচ্ছে না বাসার লোকজন।

সবকিছু ঠিকঠাক থাকলে ছয়-সাত মাসের মধ্যে মাহি মা হবেন বলেও জানান।

২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকারকে বিয়ে করেন মাহি। তাদের সংসারে প্রথম সন্তানের আগমন ঘটছে। কয়েক মাস আগে স্বামীকে নিয়ে ওমরাহ পালন করে এসেছেন এই নায়িকা। দেশে ফিরে বেশ কয়েকটি সিনেমার শুটিং করেছেন। এর মধ্যে গত দুই সপ্তাহে ‘আশীর্বাদ’ ও ‘লাইভ’ নামে মাহির দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘বুবুজান’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com