1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

দাম বাড়ালেন রাশমিকা

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হয়েছিলেন এই অভিনেত্রী।

গত বছরের শেষের দিকে মুক্তি পায় তার অভিনীত ‘পুষ্পা’ সিনেমা। আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়ে বক্স অফিস দাপিয়ে বেড়ান এই অভিনেত্রী। এরই মধ্যে নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিলেন রাশমিকা।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, রাশমিকা মান্দানা প্রতি সিনেমার জন্য ৪ কোটি রুপি পারিশ্রমিক নেন। এখন তা বাড়িয়ে ৫ কোটি রুপি পারিশ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

‘পুষ্পা’ সাফল্যের পর পরিচালক সুকুমার সিনেমাটির দ্বিতীয় পার্ট নির্মাণ করছেন। ‘পুষ্পা টু’ সিনেমায়ও জুটি বেঁধে অভিনয় করছেন আল্লু অর্জুন ও রাশমিকা। তবে এ সিনেমায় ৪ কোটির রুপি পারিশ্রমিক নিচ্ছেন বলে অন্য এক প্রতিবেদনে জানানো হয়েছে।

রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিতা রামাম’। এ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করেছেন দুলকার সালমান। গত ৫ আগস্ট মুক্তি পায় এটি। হিন্দি ভাষার ‘মিশন মজনু’ ও ‘গুডবাই’ সিনেমার কাজ শেষ করেছেন রাশমিকা। এ ছাড়াও আরো দুটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com