1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

আলিয়ার ওপর খুবই নির্ভরশীল: রণবীর

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। বেশ কয়েক বছর প্রেম করার পর চলতি বছর বিয়ে করেছেন তারা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুর জানান, স্ত্রী আলিয়ার ওপর ভীষণভাবে নির্ভরশীল তিনি। এই অভিনেতা বলেন, ‘মুখে বলি, আমি স্বাধীনচেতা। কিন্তু বাস্তবে আমি আলিয়ার ওপর খুবই নির্ভরশীল। সে কোথায় আছে, তা না জেনে আমি বাথরুমেও যাই না, খাই না। তাকে আমার সব সময় পাশে চাই। সব সময় যে কথা বলতে হবে, তা নয়। সে আমার পাশে বসে থাকলেই হবে।’

সাক্ষাৎকারে এই অভিনেতার পাশেই ছিলেন আলিয়া। তিনি জানান, রণবীর তাকে ছাড়া কিছুই করতে পারেন না। এই অভিনেত্রী বলেন, ‘আমি যখন না থাকি তখন রণবীর সব কাজ ফেলে রাখে।’

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিং সেটে রণবীর ও আলিয়ার ঘনিষ্ঠতা শুরু। এরপর প্রেম। দীর্ঘদিন প্রেম করার পর চলতি বছর ১৪ এপ্রিল বিয়ে করেন তারা। এরপর গত ২৭ জুন অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com