1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

অভিনেত্রী দীপার মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী দীপার মরদেহ উদ্ধার করা হয়েছে। চেন্নাইয়ের বাইরুগামবাকামের বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ২৯ বছর বয়েসী এই অভিনেত্রীর মৃতদেহ একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

বলিউড লাইফ ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, চেন্নাইয়ের মালিকাই অ্যাভিনিউয়ের একটি অ্যাপার্টমেন্টে বেশ কয়েক দিন ধরে একা বসবাস করে আসছিলেন দীপা। দীর্ঘ সময় ফোন না তোলায় তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার পরিবারের সদস্যরা। এরপর এ অভিনেত্রীর বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দীপার মৃতদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তাতে জানা যায়, প্রেম সম্পর্কিত সমস্যার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেই হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নেন। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

দক্ষিণের বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন দীপা। সম্প্রতি তামিল ভাষার ‘বাইথা’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান এই অভিনেত্রী। পলিন জেসিকা নামেও পরিচিত ছিলেন দীপা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com