1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শাহরুখের স্ত্রী হওয়ায় কাজ হারাতে হয়: গৌরী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : তারকা ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান। তবে বলিউড সুপারস্টার শাহরুখ খানের স্ত্রী হিসেবেই তিনি বেশি পরিচিত। কিন্তু এই পরিচয়ের জন্যই তাকে অনেক কাজ হারাতে হয় বলে জানিয়েছেন শাহরুখ পত্নী।

দীর্ঘ ১৭ বছর পর ‘কফি উইথ করন’ টক শো-তে হাজির হয়েছেন গৌরী। এই সময় ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলেছেন তিনি। ‘শাহরুখের স্ত্রী’ ট্যাগটি তার লাভের চেয়ে ক্ষতিই হয়েছে বলে মনে করেন গৌরী। কারণ এর ফলে কাজ হারাতে হয় তাকে।

তিনি বলেন, ‘নতুন কোনো প্রজেক্ট শুরু করতে গেলে কিছু মানুষ আমাকে একজন ডিজাইনার হিসেবেই মনে করেন। কিন্তু কিছু সময় সেটি হয় না, মানুষ শাহরুখ খানের স্ত্রীর সঙ্গে কাজ করতে চায় না। ৫০ শতাংশ সময়েই এটি আমার বিরুদ্ধেই যায়।’

‘কফি উইথ করন’-এর এই পর্বে গৌরীর সঙ্গে আরো হাজির হয়েছেন অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী মাহীপ কাপুর ও অভিনেতা চাংকি পান্ডের স্ত্রী ভাবনা পান্ডে।

মাহীপ কাপুর বলেন, ‘একটা সময় সঞ্জয়ের (কাপুর) কোনো কাজ না থাকায় বাড়িতে বসে থাকত। অর্থের টানাপোড়েন ছিল। কিন্তু আমার সন্তানরা (শানায়া ও জাহান কাপুর) গ্ল্যামার ও চাকচিক্য দেখেই বড় হয়েছে। তবে আমার চারপাশের মানুষের ব্যবহারে মনে হতো— কাপুর পরিবারের মধ্যে আমরাই সবচেয়ে ব্যর্থ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com