1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

বাগদান হলো আমির কন্যা ইরা খানের

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : দুই বছরের প্রেম। সেই প্রেমই রূপান্তর হতে যাচ্ছে পরিণয়ে। বলছিলাম বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খানের কথা। প্রেমিক নূপুর শিখারের সঙ্গে বাগদান সেরেছেন তিনি।

কোনো লুকোচুরি না করেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই তথ্য জানিয়ে দিয়েছেন ইরা খান। সঙ্গে শেয়ার করেছেন একটি ভিডিও। সেখানে দেখা যায়, রীতিমতো ফিল্মি কায়দায় ইরা ও নূপুরের বাগদান হয়েছে।

একটি সাইকেলিং প্রতিযোগিতায় ছিলেন নূপুর শিখারে। সেখানেও যান ইরা খান। এসময় শিখার ইরার সামনে এসে হাঁটু মুড়ে বসে তাকে ‘প্রপোজ’ করেন। সেই প্রস্তাবে রাজি হয়ে ইরা বললেন, ‘হ্যাঁ।’ তারপরই ইরার আঙুলে আংটি পরিয়ে দেন শিখারে। এসময় আশপাশের সবই হাততালি দিয়ে তাদের শুভেচ্ছা জানান।

২০২০ সালে সম্পর্কে জড়ান ইরা ও শিখারে। তখন প্রায় সামাজিক যোগাযোগমাধ্যম তারা ছবি শেয়ার করতেন। ইরা আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে।

সূত্র: ইন্ডিয়া টুডে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com