1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

দীপিকাকে চুম্বনে বাঁধলেন ঊর্বশী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : আজ ঋষভ পন্ত তো কাল পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহের প্রেমে হাবুডুব, এসব নিয়ে হরহামেশাই খবরের শিরোনাম হন বলিউডের লাস্যময়ী মডেল-অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। এবার তিনি খবরে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনকে ঘিরে।

দীপিকার একটি ইনস্টাগ্রাম ফ্যান পেতে এ ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিমানে ঊর্বশীর আলিঙ্গনে ধরা পড়েছেন দীপিকা। ঊর্বশীর চুম্বনে দীপিকার চোখ বন্ধ হয়ে আসছিল। মুখে ছিল মিষ্টি হাসি। অন্তর্জালে ছবিটি এরই মধ্যে ভাইরাল হয়েছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

গত বুধবার ঊর্বশী ও দীপিকা দুজনেই দুবাই থেকে একই বিমানে মুম্বাইতে ফিরছিলেন। উর্বশী একই ফ্লাইটে দীপিকাকে দেখে উত্তেজনা ঢাকতে পারেননি। সেখানেই দীপিকাকে চুম্বনে বাঁধেন তিনি।

ঊর্বশীর এমন কাণ্ডে দীপিকাকে কিছুটা অবাক হতে দেখা দেলেও তিনি যে মনে মনে খুশিই হয়েছেন সেটাও বোঝা যাচ্ছে ছবিতে।

সম্প্রতি রণবীর কাপুর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যায় দীপিকাকে। যেখানে রণবীরের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতেও দেখা যাবে এ বলিউড সুন্দরীকে।

এর আগেও অবশ্যই দীপিকার প্রতি ঊর্বশীর বিশেষ অনুরাগ দেখা গেছে। কান চলচ্চিত্র উৎসবেও দীপিকাকে জড়িয়ে ধরেছিলেন ঊর্বশী। পরে ঊর্বশী ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করেছিলেন।

ট্রোল শব্দটি ঊর্বশীর সঙ্গে যেন গলা জড়াজড়ি করে আছে। সোশ্যাল মিডিয়ায় হরহামেশাই ট্রোলড হন এ অভিনেত্রী। সম্প্রতি এশিয়া কাপে ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারিতেও দেখা যায় ঊর্বশীকে। নীল গাউন পরে গোল গোল করে ঘুরে রিলসও বানিয়েছিলেন তিনি। সেই রিলস ঘিরেও খবরের শিরোনাম হন এ গ্ল্যামারকন্যা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com