1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

বাবা-মায়ের সঙ্গে ঝর্ণাজলে সাই পল্লবীর অবগাহন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : পাহাড়ের গা গড়িয়ে পড়ছে ঝর্ণার জল। আর এই জল আছড়ে পড়ছে বড় বড় পাথরের ওপর। বন্ধুর পথ পেরিয়ে ঝর্ণাজলে নিজেকে সপে দেন অভিনেত্রী সাই পল্লবী। দক্ষিণ ভারতের এই তারকার সঙ্গী তার বাবা-মা ও ছোট বোন। সাই পল্লবী তার ইনস্টাগ্রামে একটি ভিডিওর কোলাজ শেয়ার করেছেন। তারই এক অংশে এমন দৃশ্য দেখা যায়।

ভিডিওটিতে পাহাড়ি কোনো অঞ্চলে অবসর যাপনের নানা মুহূর্ত রয়েছে। কখনো বাবা-মায়ের সঙ্গে খেতে বসেছেন সাই পল্লবী; কখনো বা গাড়ি যোগে ছুটে যাচ্ছেন সবুজ বনের আঁকা-বাঁকা পথ ধরে। আবার কখনো উঁচু পাহাড়ে দাঁড়িয়ে মুক্ত বিহঙ্গের মতো নিজেকে মেলে ধরতে দেখা যায় এই অভিনেত্রীকে। ভিডিওটি পোস্ট করার পর তাতে রিঅ্যাক্ট পড়েছে ৫ লাখ। প্রশংসামূলক অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। যা এখন অন্তর্জালে ভাইরাল।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, কাজ থেকে ছুটি নিয়ে সম্প্রতি পরিবার নিয়ে অবসর যাপনের জন্য গিয়েছিলেন সাই পল্লবী। এই ট্যুরে সাই পল্লবীর সঙ্গী হয়েছিলেন তার বাবা-মা ও বোন। তবে কোথায় ছুটি কাটাতে গিয়েছিলেন তা জানা যায়নি।

সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গার্গি’। গৌতম রামচন্দ্রন পরিচালিত এ সিনেমা গত ১৫ জুলাই মুক্তি পায়। তা ছাড়াও চলতি বছরে বেশ কিছু ব্যবসাসফ সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com