1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

‘স্বামীকে বিনা চিকিৎসায় মৃত‍্যুর মুখে ঠেলে দিচ্ছি’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : অর্থনৈতিক সংকটের কারণে গায়ক আকবরকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকালে আকবরের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান তার স্ত্রী কানিজ ফাতেমা।

আকবরের শারীরিক অবস্থার কথা জানিয়ে কানিজ ফাতেমা বলেন—‘অথৈর আব্বুর (আকবর) শারীরিক অবস্থা খুব একটা ভালো না। তারপরও ভালো খবর পায়ের ইনফেকশনটা আটকানো গেছে। আপাতত পা রেখেই চিকিৎসা চালানো যাবে।’

এ পরিস্থিতিতে অর্থনৈতিক সংকটে পড়েছেন আকবরের স্ত্রী। তা জানিয়ে কানিজ ফাতেমা বলেন, ‘আমার পক্ষে হাসপাতালে রেখে চিকিৎসা চালানো একেবারেই অসম্ভব। গত ১৩ দিন কীভাবে চিকিৎসার খরচ চালিয়েছি সেটা শুধু আমি আর আমার মেয়ে জানি। এই ব‍্যয়বহুল চিকিৎসা আমি আর চালাতে পারছি না। তাই আজ নিজ জিম্মায় অথৈর বাবাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাচ্ছি।’

গত মে মাসে আকবরের পায়ে অস্ত্রোপচার করা হয়। তারপর বেশ ভালো ছিলেন তিনি। মাঝের চার মাসে স্টেজ শো পর্যন্ত করেছেন। আকস্মিকভাবে তার পায়ে পানি জমতে থাকে। এরপর গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় তাকে।
আকবরের ডান পায়ে পচন ধরেছে। হাসপাতালে ভর্তির পরের দিন তার ডান পায়ে একটি অস্ত্রোপচার করা হয়। গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়। এসব সমস্যা ছাড়াও আকবরের শরীরে সোডিয়াম, হিমোগ্লোবিন, ক্যালসিয়ামের পরিমাণ কমে গিয়েছিল বলেও জানিয়েছিলেন কানিজ ফাতেমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com