1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মা হওয়ার ইঙ্গিত আগেই দিয়েছিলেন বুবলী

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : শাকিব খানের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে বেবি বাম্পের ছবি প্রকাশ করে আলোচনার জন্ম দিয়েছেন শবনম বুবলী। এরপর থেকে গত দুই দিন ‘টক অব দ্য টাউন’ বুবলী কি মা হয়েছেন?

এ প্রশ্নের সরাসরি উত্তর না-পাওয়া গেলেও চলচ্চিত্রসংশ্লিষ্টরা বলছেন, বুবলীর এই ইঙ্গিতপূর্ণ বার্তা নতুন কিছু নয়। কয়েক বছর ধরেই বুবলী এমন ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে আসছেন। প্রেম, বিয়ে বা মা হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে বরাবরই তিনি বলে এসেছেন ‘ঘটনার পিছনে ঘটনা আছে’, ‘সময় হলে সব জানতে পারবেন’।

বুবলীর সেই ঘটনার পেছনের ঘটনা আজও অধরা। কিন্তু বর্তমানে তার আকার বা ইঙ্গিতে বিষয়টি ‘ওপেন সেক্রেট’ হয়ে পড়েছে। ব্যাপার এমন যে, বুঝতে পারছেন সবাই কিন্তু কেউ মুখে কিছু বলছেন না!

বুবলী নিজেও বিভিন্ন সয়ম ফেসবুকে ছবি পোস্ট করে রহস্যের জাল বুনেছেন। পাঠকের ভুলে যাওয়ার কথা নয়, বুবলী ২০১৭ সালে শাকিব খানের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন ‘ফ্যামিলি টাইম’। এরপর ২০২০-এ হঠাৎ করেই তিনি আড়ালে চলে যান। এ সময় তার ভেরিফায়েড ফেইসবুক পেজে শোভা পেয়েছে এক শিশুর ছবি। ছবিটির সঙ্গে সচেতনতামূলক একটি পোস্ট দেন তিনি। পোস্টে ‘ইরা’ নামে এক শিশুর গল্প বলেছেন বুবলী।

২০২০ সালের জানুয়ারিতে বুবলী ‘বীর’ সিনেমার শুটিংয়ের সময়ও ইঙ্গিত দিয়েছিলেন মা হওয়ার বিষয়ে। তখন চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন শোনা যেত- বুবলী মা হতে যাচ্ছেন। এমনকি সেসময় বিএফডিসিতে তিনি শুটিং করেছেন কড়া নিরাপত্তায়। ফলে প্রশ্ন উঠেছে- হঠাৎ করে কেন এই নিরাপত্তা? কেনোই-বা বুবলী নিজেকে লুকিয়ে রাখেন? এমন প্রশ্ন চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে শুটিং বয়দের মনেও উঁকি দিয়েছিল। কিন্তু কোনো জবাব বুবলীর তরফ থেকে পাওয়া যায়নি।

‘বীর’ সিনেমার আইটেম গানে নেচেছেন বুবলী। অথচ সেই নাচের দৃশ্যে তাকে স্বল্পবসনা দেখা যায়নি। যদিও ‘আইটেম গান’ মানেই ধরে নেওয়া হয় স্বল্প পোশাকে শিল্পীর উত্তেজক নাচ! এখানে দেখা যাচ্ছে উল্টো দৃশ্য। নাচের দৃশ্যে বুবলীকে লাল ওড়না ব্যবহার করতে দেখা গেছে। কালো ফুল স্লিভ জামার সঙ্গে ওড়না দিয়ে শরীরের সামনের অংশ আবৃত। তখন শট শেষ হলেই বুবলী কোনো দিকে না তাকিয়ে দ্রুত মেকআপ রুমে ঢুকে পড়তেন। সেখানেও থাকতো কড়া নিরাপত্তা। অবাক করা বিষয় হলো বাইরে থেকে সেই রুম আবার তালা দেওয়া থাকতো।

এরপর দীর্ঘ বিরতীতে চলে যান বুবলী। এ সময় তিনি কোথায় আছেন শত চেষ্টা করেও জানা যায়নি। দু’একজন কাছের মানুষ বিষয়টি জানলেও কেউ মুখ খোলেননি। দীর্ঘদিন পর ঢাকা ফিরে তিনি জানান আমেরিকা ছিলেন।

এরপর অনেক জল গড়িয়েছে। হঠাৎ করেই বেবি বাম্পের ছবি নিজেই পোস্ট করলেন, বা পরিস্থিতির কারণে করতে বাধ্য হলেন। এ কথা বলার কারণ হলো, যাকে শত চেষ্টা করেও মা হওয়ার বিষয়ে কথা বলানো যায়নি, সেই তিনি সামনে এলেন চোখে জল নিয়ে। সব খুলে বলার জন্য সময়ও চেয়ে নিলেন সাংবাদিকদের কাছে। আর এমন এক সময় তিনি বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন যখন শাকিব খান তার সন্তানের জন্মদিন পালন করায় ব্যস্ত। ফলে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন অনেকে। এখন অপেক্ষা শুধু সত্যটা জানার। আর এই সত্যটা শুধু বুবলীই পারেন প্রকাশ করতে। না হলে গল্পের ডালপালা এভাবে ছড়াতেই থাকবে, ভক্তরা দুয়ে দুয়ে চার মেলাতেই থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com