1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

পাঁচ তারকা হোটেলে শাকিব-বুবলীর রোমান্স

  • আপডেট টাইম :: শনিবার, ১ অক্টোবর, ২০২২

বিনোদন ডেস্ক : শাকিব খান-বুবলীকে প্রায় এক বছর একসঙ্গে দেখা যায়নি। গুঞ্জন আছে তাদের সম্পর্কে ফাটল ধরেছে। কিন্তু সব গুঞ্জন উড়িয়ে আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব-বুবলী।

তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার গানের শুটিংয়ে অংশ নিয়েছেন তারা।

জানা গেছে, আজ (১ অক্টোবর) থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে কঠোর নিরাপত্তায় চলছে গানের দৃশ্যধারণ। এরই মধ্যে শুটিং সেটে এসেছেন এই তারকা দম্পতি। ওই হোটেলের প্রবেশ পথ বন্ধ করে দিয়ে শুটিং করা হচ্ছে বলেও জানা গেছে।

‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার একটি গানের শুটিং বাকি ছিল। ফলে শাকিব-বুবলী দুজনেই চাইছেন কাজটি যেভাবেই হোক শেষ করে দিতে। কারণ, এটাই না কি হতে যাচ্ছে এই জুটির শেষ সিনেমা! সিনেমাটি  অ্যাকশন, রোমান্টিক ঘরানার। সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল এবং যৌথভাবে চিত্রনাট্য করেছেন সংলাপ রচয়িতা ও পরিচালক তপু খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com