1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নভেম্বরে মুক্তি পাবে এসডি রুবেল পরিচালিত ‘বৃদ্ধাশ্রম’

  • আপডেট টাইম :: রবিবার, ২ অক্টোবর, ২০২২

বিনোদন ডেস্ক : বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী এসডি রুবেল। সিনেমাতে অভিনয় করার পর এবার পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। তার পরিচালনায় নির্মিত হয়েছে ‘বৃদ্ধাশ্রম’ নামের একটি সিনেমা। আগামী নভেম্বরে সিনেমাটি হলে মুক্তি পেতে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসডি রুবেল নিজে। তিনি বলেন, ‘অনেক আগেই আমার পরিচালিত ‘বৃদ্ধাশ্রম’ সিনেমাটি সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি মাঝখানে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে পারিনি। এবার ঠিক করেছি নভেম্বর মাসে সিনেমাটি মুক্তি দেবো। হল বুকিং শুরু হচ্ছে। আগামী দুই সপ্তাহে জানাতে পারবো কয়টি হলে ‘বৃদ্ধাশ্রম’ দেখা যাবে।’

‘বৃদ্ধাশ্রম’ প্রসঙ্গে এসডি রুবেল আরও বলেন, ‘এ সিনেমাটিতে আমি চেষ্টা করেছি সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে বিনোদনের মাধ্যমে সচেতনতামূলক ম্যাসেজ দিতে। আশা করছি, দর্শক আগ্রহ নিয়ে সিনেমাটি দেখবেন।’

এস ডি রুবেল পরিচালিত ‘বৃদ্ধাশ্রম’ ছবিতে তিনি নিজেই নায়ক চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে আছেন চিত্রনায়িকা ফারহানা হক ববি।

এতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজাল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানারা আহমেদ, দীপক কর্মকার, হাফিজুর রহমান সুরুজসহ অনেকে।

চলচ্চিত্রটির গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও রয়েছেন এসডি রুবেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com