1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

রবির বিরুদ্ধে অভিনেত্রী সোহানা সাবার মামলা

  • আপডেট টাইম :: রবিবার, ২ অক্টোবর, ২০২২

বিনোদন ডেস্ক : অনুমতি না নিয়ে ‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামক অনুষ্ঠানের কনটেন্ট ব্যবহার করার অভিযোগে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী সোহানা শারমিন সাবা। মামলায় রবি ছাড়াও কোম্পানির চেয়ারম্যান থায়াপরান সাঙ্গারাপিল্লাইসহ ১৪ জনকে আসামি করা হয়েছে।

রোববার (২ অক্টোবর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে অভিনেত্রী সাবা বাদী হয়ে এ মামলা করেন।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১৫ ডিসেম্বর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান মামলার বিষয়টি জানান।

মামলায় দুই কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড এবং মেসার্স আইনস্টেক স্টুডিও’কে বিবাদী করা হয়েছে। কোম্পানি ছাড়া অন্য বিবাদীরা হলেন- রবি আজিয়াটা লিমিটেডের ডিরেক্টর নাসির উদ্দিন আহমেদ, ডা. এম সাদিকুল ইসলাম, ডা. হ্যান্স বিজয়াসুরিয়া, বিবেক সুদ, রনদীপ সিং সিখন, কামাল দুয়া, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার মোহাম্মদ সাহেদুল আলম, চিফ ইনফরমেশন অফিসার ডা. আসিফ নাঈমুর রশিদ, চিফ এক্সিকিউটিভ অ্যান্ড ফিনান্সিয়াল অফিসার রিয়াজ রাশেদ ও মেসার্স আইনস্টেক স্টুডিও ম্যানেজিং পার্টনার অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার তারেক ইবনে হায়দার।

মামলার অভিযোগে বলা হয়, গত চার বছর আগে তারকালয় ‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামে একটি সেলিব্রেটি টকশো নির্মাণ করেন। আর কনটেন্ট তৈরি ও কপিরাইট রেজিস্ট্রেশন বাবদ ৭০ লাখ টাকা খরচ হয়েছে। যা M/S Einstech Studios এবং রবি আজিয়াটা লিমিটেডসহ অনেক ডিজিটাল প্লাটফর্মে অনুমতি ছাড়া প্রচার করছে। অনেকেই আর্থিকভাবে লাভবান হয়েছে। কিন্তু এটি তার কপিরাইট করা। এ দুটি কোম্পানি কোনও ধরনের সম্মতি ও লাইসেন্স ছাড়া অনুষ্ঠানগুলো অনলাইন এবং অফলাইন বিভিন্ন চ্যানেলে সম্প্রচার করেছে, যা আইন অনুযায়ী কপিরাইট আইনের লঙ্ঘন। এতে অভিনেত্রী সাবার ন্যায্য পাওনা লভ্যাংশ না পাওয়ায় তার ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com