1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

অপুর সঙ্গে বিচ্ছেদের পাঁচ মাসের মধ্যেই বুবলীকে বিয়ে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পাঁচ মাসের মধ্যেই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। সোমবার (৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ‘বিয়ে রহস্যের’ জট খোলেন নায়িকা বুবলী। বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবন্ধ হন তিনি। আর ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা।

অন্যদিকে, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাস করেন। ২০১৭ সালের ১০ এপ্রিল বিয়ের খবর প্রকাশ্যে আসার পর দুজনের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। যার প্রেক্ষিতে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তাদের বিচ্ছেদ ঘটে।

সবার কাছে দোয়া চেয়ে আজকের ‘বিয়ে সংক্রান্ত’ পোস্টের সঙ্গে বুবলী তিনটি ছুবি জুড়ে দিয়েছেন। ছবি সম্পর্কে তিনি জানান, স্থিরচিত্রগুলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে তোলা। ‘আমেরিকায় একই হোটেলে থেকেছেন এই জুটি’- এমন খবরও গেলো বছর গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। যদিও বুবলী বিষয়টিকে গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন তখন।

সন্তানের খবর প্রকাশ্যে আনার চার দিনের মাথায় শাকিব খানের সঙ্গে বুবলীর বিয়ের ঘোষণায় নেটদুনিয়ায় তোলপাড়। এর আগে, ২৭ সেপ্টেম্বর শাকিব খান-অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে নিজের বেবিবাম্পের পুরোনো ছবি প্রকাশ করে তুমুল হইচই ফেলে দেন বুবলী। কদিন পরই (৩০ সেপ্টেম্বর) এক পোস্টে সন্তানের ছবি ও নাম জানান শাকিব-বুবলী। দু’জনের পুত্রসন্তানের নাম শেহজাদ খান বীর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com