1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

দুই সংসারের পর লিভ-ইন সম্পর্কও ভেঙে গেলো নায়িকার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

বিনোদন ডেস্ক : দ্বিতীয় সংসার ভাঙার পর অভিনেতা সৌরভ দাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন টলিউড অভিনেত্রী অনিন্দিতা বসু। টলিপাড়ায় এ জুটির প্রেমের খবর ওপেন সিক্রেট। কয়েক বছর তারা লিভ-ইন সম্পর্কেও ছিলেন। কিন্তু অনিন্দিতার এ সম্পর্কও ভেঙে গেছে।

কিছুদিন আগে অনিন্দিতার সঙ্গে সম্পর্কের ভাঙন নিয়ে মন্তব্য করেছেন সৌরভ। কিন্তু পরিষ্কার করে কিছু বলেননি। এবার মুখ খুললেন অনিন্দিতা বসু। তার ভাষায়—‘বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে ঝামেলা তৈরি হচ্ছিল; তারপরও চেষ্টা করেছি সম্পর্কটা টিকিয়ে রাখার। কিন্তু পারিনি।’

অনিন্দিতার দাবি বদলে গেছেন সৌরভ। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘যে সৌরভের সঙ্গে থাকতে শুরু করেছিলাম, তার সঙ্গে আজকের সৌরভের অনেক তফাত। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কথা বলুক তা চাইনি। কাদা-ছোড়াছুড়ির ভয়েই ফোন বন্ধ রাখতাম।’

সৌরভের সঙ্গে মিলে একটি ফ্ল্যাট কিনেছিলেন অনিন্দিতা। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘আপাতত সেটা দু-ভাগ হয়েছে; রেনোভেশনের কাজ চলছে।’ সৌরভের পর অনিন্দিতার জীবনে কি নতুন কেউ এসেছেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাপিলি সিঙ্গেল।’

কলকাতা ছেড়ে মুম্বাইয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন অনিন্দিতা। খুব শিগগির  প্রতিম দাশগুপ্তের নেটফ্লিক্সের একটি সিরিজে দেখা যাবে অনিন্দিতাকে। তা ছাড়াও অনন্ত মহাদেবনের ‘দ্য স্টোরিটেলার’-এ কাজ করছেন অনিন্দিতা। পাশাপাশি টলিউডেও টুকটাক কাজ করছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, সৌরভের সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকার আগে দু’বার ঘর ভেঙেছে অনিন্দিতার। ২০১৩ সালে অভিনেতা গৌরব চ্যাটার্জির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অনিন্দিতা। দু-বছর পর ভেঙে যায় এ বিয়ে। এরপর পরিচালক অভিমন্যু মুখার্জিকে বিয়ে করেন তিনি। ২০১৭ সালে এ সংসারে ইতি টানেন এই নায়িকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com